গোবিন্দ রায়, বসিরহাট: জমি বিবাদের জের। নাবালিকার গায়ে ভাতের গরম ফ্যান ঢেলে দেওয়ার অভিযোগ উঠল মামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হাড়োয়ার কাঁকুরিয়া গ্রামে। ইতিমধ্যেই গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে অভিযুক্তকে। তাকে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
জানা গিয়েছে, আক্রান্ত খুদের নাম পাপিয়া খাতুন। বয়স মাত্র ১১ বছর। বাবা-মায়ের সঙ্গে মামাবাড়িতে থাকত সে। সূ্ত্রের খবর, মামার সঙ্গে খুদের বাবা-মায়ের জমি জায়গা নিয়ে বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল। সেই রাগই গিয়ে পড়ে পাপিয়ার উপর। অভিযোগ, সম্পত্তিগত বিবাদের জেরেই রবিবার রাতে এগারো বছরের পাপিয়ার গায়ে ভাতের ফ্যান ঢেলে দেয় মামী। পুড়ে যায় শরীরে বেশ কিছুটা অংশ। যন্ত্রণায় ছটফট করতে থাকে সে।
[আরও পড়ুন: Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় ফের করোনায় মৃত্যুহীন রাজ্য, সুস্থতার হারে স্বস্তিতে বঙ্গবাসী]
বিষয়টি টের পাওয়ামাত্রই প্রতিবেশীদের সহযোগিতায় পাপিয়াকে প্রথমে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় বাবা-মা। অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসা চলছে খুদের। এদিকে ঘটনার পরই গ্রেপ্তার করা হয় মামী মামণি বিবিকে। বর্তমানে ১৪ দিনের জেল হেফাজতে সে।
[আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থীদের দলের প্রতীক চিহ্ন দেওয়া মাস্ক বিলি, বিতর্কে বিজেপি]
সর্বশেষ খবর
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর