নাবালিকা

সহবাসের পর বিয়েতে ‘না’, প্রেমিকের বাড়িতে ধরনায় অন্তঃসত্ত্বা নাবালিকা

অভিযুক্তের বাবা-মাকে আটক করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৯, ২০১৯, ১৫:২৩

options
link
সহবাসের পর বিয়েতে ‘না’, প্রেমিকের বাড়িতে ধরনায় অন্তঃসত্ত্বা নাবালিকা

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর প্রেমিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই বেঁকে বসেছিল যুবক। থানা-পুলিশ করেও কোনও ফল মেলেনি। অগত্যা সম্পর্কের পরিণতির দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসল অন্তঃসত্ত্বা নাবালিকা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধরনা তুলে বাড়ি পাঠাল নাবালিকাকে।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার শিবগঞ্জের বারুইপাড়ার বাসিন্দা ওই নাবালিকার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল পাথরপ্রতিমা থানার মাধবনগরের গোবিন্দপুরের বাসিন্দা সুপ্রিয় ভুঁইয়ার। দীর্ঘদিনের সম্পর্কে একাধিকবার শারীরিক সম্পর্কও তৈরি হয় যুগলের মধ্যে। এরপর অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা। আটমাস পেরিয়ে যাওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। নাবালিকার অভিযোগ, সুপ্রিয় প্রথমবার তাকে ধর্ষণ করে। এরপর ভয় দেখিয়ে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক তৈরি করতে বাধ্য করে নাবালিকাকে। কিন্তু সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সমস্ত সম্পর্কের কথা অস্বীকার করে সুপ্রিয়। সমস্যা সমাধানে নাবালিকার পরিবার সুপ্রিয়র পরিবারের সঙ্গে কথা বলতে গেলেও কোনও লাভ হয়নি। উলটে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাঁদের। এরপর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার মা। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। 

Advertisement

[আরও পড়ুন: একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক, মহিলাকে বিবস্ত্র করে বেধড়ক মার গ্রামবাসীদের]

এরপর বাধ্য হয়ে শনিবার সকালে প্রেমিকের বাড়িতে ধর্ণায় বসে নাবালিকা। অভিযোগ, সেই সময় ওই নাবালিকা ও তার পরিবারের সদস্যদের উপর চড়াও হয় যুবকের পরিবারের সদস্যরা। অশান্তি আঁচ করেই বাড়ি থেকে চম্পট দেয় সুপ্রিয়। এরপর যুবকের প্রতিবেশীরা নাবালিকার পাশে দাঁড়ায়। খবর যায় পাথরপ্রতিমা থানায়। ঘটনাস্থলে পৌঁছতেই উত্তেজিত জনতা চড়াও হয় পুলিশের উপর। অভিযুক্ত যুবকের শাস্তির দাবি জানায় তাঁরা। এরপরই অভিযুক্তের বাবা-মাকে আটক করে পুলিশ। সুপ্রিয়র বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করা হয়। ইতিমধ্যেই পুলিশের তৎপরতায় ধরনা তুলে বাড়ি পাঠানো হয়েছে ওই নাবালিকাকেও।

Advertisement

দেখুন ভিডিও: 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.