A miscreant allegedly throw acid to madhyamik examinee in Birbhum

মাধ্যমিকের আগেই পরীক্ষার্থীর উপর ‘অ্যাসিড’ হামলা, আতঙ্কিত কিশোরী

পরীক্ষা আদৌ দেওয়া হবে কিনা, তা নিয়ে দেখা দিয়েছে জটিলতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৩, ২১:৪০

options
link
মাধ্যমিকের আগেই পরীক্ষার্থীর উপর ‘অ্যাসিড’ হামলা, আতঙ্কিত কিশোরী
ছবি: প্রতীকী

নন্দন দত্ত, সিউড়ি: রাত পোহালেই মাধ্যমিক। তার ঠিক আগের সন্ধেয় মাধ্যমিক পরীক্ষার্থীর উপর অ্যাসিড হামলার অভিযোগ। বীরভূমের নলহাটি থানার মেহেগ্রামে শোরগোল। কে বা কারা এই কাজ করল, তা তদন্ত করে দেখছে পুলিশ। জীবনের প্রথম বড় পরীক্ষার আগে হামলার ঘটনায় স্বাভাবিকভাবে বিপর্যস্ত কিশোরী। পরীক্ষা আদৌ দেওয়া হবে কিনা, তা নিয়ে দেখা দিয়েছে জটিলতা।

Advertisement

মঙ্গলবার সন্ধেয় বাড়িতে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল মাধ্যমিক পরীক্ষার্থীটি। ছাত্রীর মায়ের দাবি, সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ বাড়িতে ছিলেন না। সেই সুযোগে বাইকে চড়ে আসে এক যুবক। তাঁর মেয়ের নাম ধরে ডাকে। সদর দরজা খুলতেই তাকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে দেয়। কিছুটা হতভম্ব হয়ে যায় যাত্রী। হাত দিয়ে তা আটকানোর চেষ্টা করে। হাতের তালুতে অ্যাসিড লাগে। যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে সে। পরিস্থিতি বেগতিক বুঝে বাইকে চড়ে পালিয়ে যায় দুষ্কৃতী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পার্থর দিকে মল ভরতি মগ ছুঁড়ল জঙ্গি মুসা! পড়ে গেলেন প্রাক্তন মন্ত্রী]

কিশোরীকে নলহাটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা করা হয় তার। তবে কে, কেন তাঁর মেয়ের দিকে অ্যাসিড ছুঁড়ল – সে বিষয়ে কিছুই জানেন না কিশোরীর মা। পরিবার সূত্রে জানা গিয়েছে, একে অ্যাসিডে পোড়ার যন্ত্রণা পাশাপাশি পরীক্ষার আগে এভাবে হামলায় কার্যত বিপর্যস্ত কিশোরী। পুলিশের তরফে অবশ্যে ছাত্রীটিকে নিরাপত্তার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: জঙ্গি মুসার মল আক্রমণে জেরবার পার্থ! জেলে পায়চারি ‘উদ্বিগ্ন’ অর্পিতার]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.