হোলির রাতে ভয়ঙ্কর ঘটনা ঘটল মালদার (Malda) মানিকচক থানার মথুরাপুর কাহার পাড়ায়। সামান্য বচসাকে কেন্দ্র করে চলল গুলি (Shootout)। গুলিতে জখম এক নাবালক-সহ চারজন। পালটা উত্তেজিত জনতার গণপিটুনিতে মৃত্যু হল গুলি চালানোর ঘটনায় যুক্ত কিশোরের বাবার। বুধবার রাত ৯টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদহের মথুরাপুর কাহার পাড়ায়।
আরও পড়ুন:
জানা গিয়েছে, এদিন ওই এলাকার অল্পবয়সি ছেলেদের মধ্যে বচসা বাঁধে। সেই বচসার জেরে সমীর গুপ্ত নামে এক রেশন ডিলারের ১৭ বছরের ছেলে গুলি চালায় বলে অভিযোগ। ওই বন্দুকটি তার বাবার। লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকেই গুলি চালানো হয় বলেই অভিযোগ। সেই গুলিতে ১০ বছরের এক নাবালক-সহ মোট চারজন গ্রামবাসী জখম হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে, এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা সমীর গুপ্তের বাড়িতে হামলা চালায়। বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলেই খবর। সমীর গুপ্তকে গণপিটুনি দেওয়া হয় বলেও অভিযোগ। যার জেরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সমীর গুপ্তর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর