সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মঘাতী এএসআই, ছড়াল চাঞ্চল্য

মানসিক অবসাদই কি কারণ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০১৭, ০৬:২৮

options
link
সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মঘাতী এএসআই, ছড়াল চাঞ্চল্য

সুদীপ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান: অনেকসময়েই মানসিক অবসাদ একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ফের একবার সেরকমই ঘটনার সাক্ষী থাকল বর্ধমানের দুর্গাপুর। মানসিক অবসাদে ভোগার কারণে শনিবার আত্মহত্যা করলেন দুর্গাপুর থানার এক পুলিশ আধিকারিক। মৃতের নাম নাজিমুদ্দিন শেখ। নিজের সার্ভিস রিভলবার থেকেই গুলি করে আত্মঘাতী হন তিনি।

Advertisement

[জঙ্গি হানার নিরিখে বিশ্বে ভারতের স্থান কত জানেন?]

জানা গিয়েছে, মৃত এএসআই নাজিমুদ্দিন শেখের বয়স আনুমানিক ৩৫ বছর। এদিন ডিউটি সেরে রাত ৮ টা ৩০ নাগাদ বিধাননগরের কাউন্টার ইন্সার্জেন্সি ফোর্স এর ক্যাম্পাসে নিজের বাড়িতে আসেন তিনি। এরপরই পোশাক পরিবর্তনের কথা বলে নিজের ঘরে যান। এর কিছুক্ষণ পরই গুলির শব্দ শোনা যায়। ওই সময় বাড়িতে ছিল নাজিমুদ্দিনের দুই সন্তান ও স্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। উদ্ধার করা হয় মৃতদেহটি। এরপরই তদন্তকারী অফিসাররা জানতে পারেন, দীর্ঘদিন ধরেই অবসাদে ভুগছিলেন নাজিমুদ্দিন। কয়েকমাস আগেই পাঞ্জাবের চণ্ডীগড়ে কমান্ডো ট্রেনিংয়ে গিয়েছিলেন নাজিমুদ্দিন। সেখানে দু’পায়ে গুরুতর আঘাত পান। সেই পুরানো আঘাতেরই চিকিৎসা চলছিল। এমনকী বেশ কয়েকবার ভেলোরেও গিয়েছিলেন। শুধু তাই নয়, এর আগেও একবার বাইক দুর্ঘটনা হয়েছিল তাঁর। সেসময় চোট পেয়েছিলেন পিঠে। এই দুই ক্ষেত্রেই চিকিৎসা করাতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে যায় নাজিমুদ্দিনের। বাজারে বেশ কিছু দেনাও হয়ে যায়। আর সেকারণেই নাকি মানসিক অবসাদে ভুগছিলেন ওই এএসআই। সেজন্যই এই চরম পথ বেছে নিলেন ওই পুলিশ অফিসার। এমনটাই মত তদন্তকারীদের।

Advertisement

[ভুল চিকিৎসায় বধূমৃত্যুর অভিযোগ, প্রতিশোধে হাতুড়ে ডাক্তারকে খুন]

ঘটনার পরই শোকের ছায়া নেমেছে গোটা পরিবারে। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। তবে আত্মহত্যার পিছনে অন্য কোনও কারণ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

[এও এক ভারতবর্ষ, ১৭ বছর ধরে শিবলিঙ্গ গড়ছেন এই মুসলিম শিল্পী]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.