দিব্যেন্দু মজুমদার, হুগলি: ১৭ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ। শ্রীরামপুর মহিলা থানার পুলিশ এই ঘটনায় গ্রেপ্তার শ্রীরামপুরের অধ্যাপক। ধৃত ওই অধ্যাপক প্রতাপ দিগরকে বৃহস্পতিবার শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়।
ধৃত অধ্যাপক শ্রীরামপুর কলেজ ইতিহাস পড়ান। নির্যাতিতা কিশোরীর বাবা অধ্যাপকের বন্ধু। ওই কিশোরীর এক দিদিও আছেন। দিদি কাকার পরিবারে থাকলেও কিশোরী তার বাবার সঙ্গে থাকত। কিশোরীর মা পরিবারের সঙ্গে থাকেন না। সম্প্রতি কাজের খাতিরে কিশোরীর বাবাকে মুম্বই চলে যেতে হয়। তাই ছোট মেয়েকে অধ্যাপক বন্ধুর কাছে রেখে যান।
[আরও পড়ুন: রামপুরহাট কাণ্ডে নিহতদের পরিবারের পাশে রাজ্য, চাকরি ও আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর]
অভিযোগ, ওই কিশোরীর অসহায়তার সুযোগ নিয়ে তার উপর যৌন নির্যাতন চালিয়েছেন অধ্যাপক। কিশোরীর অভিযোগ, বাবা না থাকার সুযোগে একা পেয়ে প্রায় এক সপ্তাহ ধরে ওই অধ্যাপক তার উপর যৌন নির্যাতন চালায়।
নির্যাতিতা তার দিদিকে নিয়ে এদিন উত্তরপাড়া থানায় অভিযোগ জানাতে যায়। তাকে শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ জানাতে বলা হয়। এরপরই কিশোরীর দিদি অধ্যাপকের বিরুদ্ধে শ্রীরামপুর মহিলা থানায় যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ বৃহস্পতিবার অধ্যাপককে শ্রীরামপুর থেকে গ্রেপ্তার করে। যদিও ওই অধ্যাপক সমস্ত অভিযোগ অস্বীকার করে। দাবি করে, তার পরিবারের সঙ্গে ওই কিশোরী থাকত। কিন্তু হঠাৎ করে কেন এই অভিযোগ করছে তা তার জানা নেই। এদিকে, এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছে ওই কিশোরী।
[আরও পড়ুন: বিনোদন জগতে নক্ষত্রপতন, প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়]
সর্বশেষ খবর
-
খেলার মাঝে পিষে দিল পিচ রোলার! গুরুগ্রাম ক্রিকেট অ্যাকাডেমিতে মর্মান্তিক মৃত্যু খুদে ক্রিকেটারের
-
‘মুখ্যমন্ত্রী হতে চান? ওয়েইসির হাত ধরুন’, উত্তরপ্রদেশ নির্বাচনে অখিলেশকে পরামর্শ মিমের
-
ভুলেও এই ট্যাটুগুলি করাবেন না, পয়সা গুনেও করতে হবে হা-হুতাশ!
-
উজবেকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম চুক্তি! ‘সফল’ বৈঠক শেষে মোদিকে সর্বোচ্চ সম্মান
-
‘সবার জন্য শিক্ষা চাই দেশবিরোধী স্লোগান?’, যাদবপুরের দেওয়ালে চুনকাম নিয়ে প্রশ্ন শতরূপদের