Student allegedly killed by his three friends

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বন্ধুকে ‘খুন’ ৩ কিশোরের, নেপথ্যে সম্পর্কের টানাপোড়েন?

বস্তাবন্দি অবস্থায় ওই কিশোরের দেহ উদ্ধার করা হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৩, ১৩:০৭

options
link
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বন্ধুকে ‘খুন’ ৩ কিশোরের, নেপথ্যে সম্পর্কের টানাপোড়েন?
ছবি: প্রতীকী

সঞ্জিত ঘোষ, নদিয়া: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নাবালককে শ্বাসরোধ করে খুনের অভিযোগ। গ্রেপ্তার তারই তিন বন্ধু। নিহত এবং ধৃত উভয়েই নাবালক। নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘূর্ণি যদুনাথ পল্লির ঘটনায় নেমেছে শোকের ছায়া।

Advertisement

মৃত বছর চোদ্দর বিজয় রায়, নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঘূর্ণি যদুনাথ পল্লি এলাকার বাসিন্দা। ওই কিশোরটি ঘূর্ণি হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। গত ২৫ আগস্ট, শুক্রবার সন্ধেয় ওই নাবালককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার কয়েকজন বন্ধুবান্ধব। তারপরই নিখোঁজ হয়ে যায় বিজয়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি হয়। তবে তার কোনও খোঁজ পাওয়া যায়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: এগরার পর দত্তপুকুর, বাজি কারখানায় বিস্ফোরণে ৬-৭ জনের মৃত্যুর আশঙ্কা]

কিশোরের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে পুলিশ। শনিবার দুপুরে ঘূর্ণি এলাকা থেকে ৩ জনকে আটক করে। পরে পুলিশি জেলায় ধৃতরা স্বীকার করে বিজয়কে খুন করা হয়েছে। সেই অনুযায়ী হিজুলি এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় পুলিশ ওই নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার করে।

Advertisement

ওই তিন ছাত্রকে এরপর খুনের অভিযোগ গ্রেপ্তার করা হয়। বন্ধুবান্ধবের মধ্যে ঝগড়াঝাটির জেরে ওই স্কুল পড়ুয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে কী কারণে বন্ধুবান্ধবদের মধ্যে ঝগড়াঝাটি হল, তা এখনও জানা যায়নি। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ।

[আরও পড়ুন: কলকাতায় হিট অ্যান্ড রান! বেনিয়াপুকুরে ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল ফুটপাতবাসীর]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.