মণিরুল ইসলাম: লোকসভা নির্বাচনের ঠিক আগেই আবারও রাজ্যে খুন হলেন এক তৃণমূল কর্মী৷ এবার ঘটনাস্থল উলুবেড়িয়ার রাজাপুর থানার কমলাচক৷ এই ঘটনার নেপথ্যে গেরুয়া শিবিরের ইন্ধন রয়েছে বলেই অভিযোগ শাসকদলের৷ যদিও বিজেপির খুনের তত্ত্ব মানতে নারাজ৷ তাঁদের পালটা দাবি, এই ঘটনার নেপথ্যে রয়েছে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব৷
[কীর্তনের আসরে ‘প্রেম বিলিয়ে’ জনসংযোগ বাবুলের]
গোবিন্দ প্রামাণিক নামে ওই ব্যক্তি উলুবেড়িয়ার কমলাচকের বাসিন্দা৷ পেশায় অটোচালক ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে জড়িত৷ শনিবার রাত ন’টা নাগাদ অটো চালিয়ে বাড়ি ফিরছিলেন বছর পঁয়ত্রিশের গোবিন্দ৷ অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন যুবক তাঁর পথ আটকায়৷ সকলেরই হাতে ছিল লাঠিসোঁটা এবং ধারালো অস্ত্রশস্ত্র৷ জোর করে থামান হয় গোবিন্দর অটো৷ অটো থেকে নামিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় তাঁকে৷ চিৎকার-চেঁচামেচিতে স্থানীয়রা জড়ো হয়ে যান৷ গোবিন্দকে রাস্তায় ফেলে রেখেই পালিয়ে যায় অভিযুক্তরা৷ রক্তাক্ত অবস্থায় গোবিন্দকে উদ্ধার করেন স্থানীয়রা৷ তড়িঘড়ি তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে ততক্ষণে সব শেষ৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ কে বা কারা খুন করল গোবিন্দকে, তা নিয়ে চলছে অভিযোগ-পালটা অভিযোগের পালা৷
নিহতের পরিজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিজেপি নেতাকর্মীরা হুমকি দিত তাঁকে৷ প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে গোবিন্দকে৷ তাই তাঁদের সন্দেহ খুনের নেপথ্যেও রয়েছে গেরুয়া শিবিরের ইন্ধন৷ স্থানীয় তৃণমূল নেতানেত্রীর অভিযোগ, নির্বাচনের আগে এলাকায় আতঙ্কের বাতাবরণ তৈরি করার জন্যই গোবিন্দকে খুন করিয়েছে বিজেপি৷ যদিও গেরুয়া শিবিরের তরফে এই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে৷ বরং গোবিন্দর খুনের পিছনে শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করছে বিজেপি৷
[প্রচারমঞ্চে মায়ের ছবি উপহার পেয়ে আবেগতাড়িত মুনমুন সেন]
রাজাপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন নিহত গোবিন্দের পরিজনরা৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লাঠি এবং ধারালো অস্ত্রের কোপেই মারা গিয়েছেন ওই তৃণমূল কর্মী৷ তবে ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক বিবাদে খুন করা হয়েছে গোবিন্দকে, তা এখনও স্পষ্ট নয়৷ আপাতত ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা৷
সর্বশেষ খবর
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের