বাবুল হক, মালদহ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেছেন প্রেমিক। কথা রেখে তরুণীকে নিয়ে গিয়েছেন বাবা-মায়ের কাছে। কিন্তু বেঁকে বসেছে প্রেমিকের পরিবার। তাই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসলেন তরুণী। ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) চাঁচোল ২ ব্লকের মালতিপুরের চিল্লাপাড়া এলাকায়৷
জানা গিয়েছে, ওই তরুণীর নাম শেলি খাতুন৷ বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মালিওর গ্রামে৷ স্থানীয় দৌলতপুর হাইস্কুলের ছাত্রী তিনি। এলাকারই বাসিন্দা নাসিম আখতারের সঙ্গে প্রণয়ের সম্পর্ক তাঁর। ওই যুবক পেশায় দর্জি। কাজের সূত্রে থাকেন চেন্নাইয়ে। তবে বর্তমানে চিল্লাপাড়ায় গ্রামের বাড়িতেই রয়েছেন৷ ওই তরুণীর দাবি, বছর খানেক আগে অজানা নম্বরের সূত্র ধরে নাসিমের সঙ্গে তাঁর পরিচয়৷ ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা৷ একাধিকবার সহবাসও করেন। এরপর নাসিম তাঁর বাড়িতে বিয়ের কথা জানাতেই আপত্তি করেন বাবা-মা। নাবালিকাকে পালিয়ে বিয়ের প্রস্তাব দেয় নাসিম। এরপর রবিবার ওই যুবক শেলিকে তাঁর বাড়িতে নিয়ে আসে৷ কিন্তু নাবালিকাকে বাড়ি থেকে বের করে দেন যুবকের বাবা-মা।
[আরও পড়ুন: হারের পরই ‘বেসুরো’ দলের নেতা-কর্মীরা, ‘সামাল’ দিতে শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ল বিজেপি]
তাঁর অভিযোগ, নাসিমকে এলাকা থেকে সরিয়ে দিয়েছেন তার মা আর মামা৷ ফোন করলেও প্রেমিক ফোন ধরছে না৷ এরপরই প্রেমিককে বিয়ের দাবিতে ধরনায় বসেন শেলি৷ যতক্ষণ না তাঁর বিয়ে হচ্ছে, ততক্ষণ ধরনা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। প্রেমিকের সঙ্গে বিয়ে না দিলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে প্রেমিকের মা নার্গিস বিবি বলেন, “আমার ছেলেকে শেলি আর তাঁর পরিবারের লোকজন কোথাও সরিয়ে রেখেছে৷ ছেলে অসুস্থ ছিল৷ চাঁচোলে ডাক্তার দেখাতে গিয়েছিল৷ এরপর থেকে আর ছেলের খুঁজে পাচ্ছি না৷” পাশাপাশি তিনি বলেন, “মেয়েটা যদি আমার ছেলের হাত ধরে ঘরে নিয়ে আসে, তবে আমি এর সঙ্গেই তাঁর বিয়ে দেব৷”
[আরও পড়ুন: ক্রমশ বাড়ছে দূরত্ব? দিলীপের ডাকা বৈঠকে অনুপস্থিত মুকুল, তুঙ্গে দলত্যাগের জল্পনা]
সর্বশেষ খবর
-
ইরানের ‘হুমকি’তে আপাতত বন্ধ হামলা, আবারও বৈঠকে তেহরান-ওয়াশিংটন, আদৌ ফিরবে শান্তি?
-
১০৮ কলস জলে স্নান, ৫৬ ভোগের ব্যবস্থা, দিঘার জগন্নাথদেবের স্নানযাত্রার পর গজবেশ
-
‘নিজকে এই ইন্ডাস্ট্রির বাইরের সদস্য মনে হয়নি’, ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে আড্ডায় জয়া
-
প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা, ‘তোমরাই নায়ক’, ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত কোচ
-
৭০ লক্ষ টাকা ‘তোলাবাজি’, গ্রেপ্তার ফিরহাদ ‘ঘনিষ্ঠ’ প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল