দুর্গাপুরে রমরমিয়ে অবৈধ মাটি কারবার! পেটের দায়ে জীবন বাজি রেখেই কারবারে সামিল এলাকার বাসিন্দারা। আচমকা দুর্ঘটনা কেড়ে নিল প্রাণ। মাটি ধসে মৃত্যু হল এক শ্রমিকের। ক্ষতিপূরণের দাবিতে এলাকায় তুমুল বিক্ষোভ স্থানীয়দের।
আরও পড়ুন:
শনিবার ভরদুপুরে হঠাৎই বিপত্তি। অন্ডালের মুকুন্দপুরে অবৈধভাবে মাটি কাটার কাজ চলছিল। ঠিক সেই সময়ে ঘনিয়ে আসে বিপদ। যথেচ্ছভাবে মাটি কাটার ফলে ধস নামতে শুরু করে এলাকায়। আর সেখানেই মাটি ধসে চাপা পড়ে যান এক শ্রমিক। মাটি সরিয়ে তাঁকে উদ্ধার করার চেষ্টা শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দিন মজুরের। মৃত দিন মজুরের নাম মঙ্গল ভুঁইয়া (৫০)। এরপরই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে উপড়ে পড়ে স্থানীয়দের ক্ষোভ। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে যায় অন্ডাল থানার পুলিশ ও বাহিনী।
স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি মিতা সিনহা বাউরি অভিযোগ করেন, “দিনের পর দিন অবৈধভাবে মাটি পাচার করা হচ্ছিল এলাকায়। সেখানেই কাজ করার সময় মাটির চাঙড় ভেঙে চাপা পড়ে মৃত্যু হয় মঙ্গলের। যে জেসিবি করে মাটি পাচার হচ্ছিল সেই জেসিবি আমরা আটকে রেখেছি। যতক্ষণ না পর্যন্ত কোনও মীমাংসা হচ্ছে, আমরা গাড়ি ছাড়ব না।”

স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বে ক্ষতিপূরণের দাবিতে জেসিবি আটকে চলতে থাকে বিক্ষোভ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। কাদের মদতে অবৈধ মাটি পাচারেরে কারবার? আগেও একাধিক অভিযোগের পরেও কানে তোলেনি কারবারিরা? গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জাতীয় সুইমিং চ্যাম্পিয়নশিপে সিকিমের একমাত্র মেয়ে, বাইচুং কন্যাই যেন শিবরাত্রির সলতে
-
আন্তর্জাতিক যুব দিবস: সাফল্যের দৌড়ে হাঁপিয়ে উঠছে তরুণ মন! কেন দরকার ‘ইমোশনাল সেফটি’?
-
প্রাক্তন বিধায়কদের ‘দুর্দশা’ দেখে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা, সাহায্য বন্যা বিধ্বস্ত অসমকেও
-
ঋতপন্থী বিধায়ককে বিষধর সাপের সঙ্গে তুলনা! কেশপুরে গ্রেপ্তার অভিষেক-ঘনিষ্ঠ আসিফ
-
‘আমায় নিষিদ্ধ করার জন্য ধন্যবাদ’, বলিউডে ১০ বছর নিষেধাজ্ঞায় বিস্ফোরক আতিফ আসলাম