রাজকুমার, আলিপুরদুয়ার: ফের রোগী মৃত্যুতে কাঠগড়ায় আলিপুরদুয়ার জেলা হাসপাতাল। জানা গিয়েছে, সময় মতো অক্সিজেন না পাওয়ার ফলে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।যদিও এই ঘটনায় মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
[আরও পড়ুন: জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে সন্দেহভাজন সৌভিকের বাড়িতে দফায় দফায় তল্লাশি, আটক ২]
আলিপুরদুয়ারের নোনাইপুলের বাসিন্দা বছর ষাটের মানিক সরকার। দু’দিন আগে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তড়িঘড়ি পরিবারের তরফে তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। শুক্রবার মধ্য রাতে প্রবল শ্বাসকষ্ট শুরু হয় মানিকবাবুর। ওই ব্যক্তির ছেলে চিন্ময় সরকারের অভিযোগ, রাতে ওই ব্যক্তিকে অক্সিজেন দেওয়া হলেও তা ঠিক মতো কাজ করেনি। তিনি জানান, বিষয়টি বুঝতে পেরে হাসপাতালে কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের জানানো হলেও কোনও ফল মেলেনি। কেউ তাঁর কথা শোনেননি।
এরপর রাত দেড়টা নাগাদ চিকিৎসকরা এসে জানান মৃত্যু হয়েছে মানিকবাবুর। এরপরই কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার। অভিযোগ, হাসপাতালের গাফিলতির জেরেই এই ঘটনা। ওই ব্যক্তির মৃত্যুতে হাসপাতালের বিরুদ্ধে সোচ্চার হয়েছে পরিবারের সদস্যরা। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এই প্রথম নয়, এর আগেও একাধিক ক্ষেত্রে হাসপাতালের গাফিলতির জেরে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। ফের একই ঘটনার পুনরাবৃত্তিতে প্রশ্নের মুখে চিকিৎসা ব্যবস্থা।
[আরও পড়ুন: জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে অভিযুক্তের তালিকায় নিহতের বন্ধু, ফেরার সন্দেহভাজন]
সর্বশেষ খবর
-
একশো বছর পুরনো পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ, আইনের দ্বারস্থ চন্দ্রচূড়
-
ধ্বংসস্তূপের নিচে বন্দি ২ দিন! নেপালে সেনার তৎপরতায় উদ্ধার দুধের শিশু, ভাইরাল ভিডিও
-
‘তিনি বৃদ্ধ হলেন’, সিপিএমের বর্ধিত অধিবেশনে অনুপস্থিত থেকেও ‘বনস্পতির ছায়া’ বিমান বসু
-
২ দিনের সফরে উজবেকিস্তানে মোদি, তাসখন্দে প্রেসিডেন্ট শাভকাতের সঙ্গে ‘গাড়ি কূটনীতি’ প্রধানমন্ত্রীর
-
ঋণে জর্জরিত, বিদ্যুৎহীন বাড়ির ছাদে বাস! উত্তরপাড়ায় যুবকের রহস্যমৃত্যুতে হাজার প্রশ্ন