Abesh Banerjee

বাঙালি সাজে পাহাড়ি বধূ, বরের পরনে গোর্খা পোশাক, সম্পন্ন আবেশ-দীক্ষার বিয়ে

বিয়ের পর মুখ্যমন্ত্রীর কাছে আশীর্বাদ নিয়েছেন যুগল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৭, ২০২৩, ১৭:৪৬

options
link
বাঙালি সাজে পাহাড়ি বধূ, বরের পরনে গোর্খা পোশাক, সম্পন্ন আবেশ-দীক্ষার বিয়ে

অভ্রবরণ চট্টোপাধ্যায়, কার্শিয়াং: সহপাঠী থেকে বন্ধুত্ব, প্রেমের পর্ব পেরিয়ে এবার পরিণয়। জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাইপো আবেশ এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিকা দীক্ষা। দুজনেই পেশায় চিকিৎসক। পূর্ব ঘোষণামতো বৃহস্পতিবার কার্শিয়াংয়ের (Karseong) কমিউনিটি হলে আবেশ-দীক্ষা বাগদান ও বিবাহপর্ব সুসম্পন্ন হল। নেপালি রীতি মেনে দিনভর নানা অনুষ্ঠান উপভোগ করলেন দুই পরিবারের সদস্যরা। বিয়ের পর যুগলে আশীর্বাদ নিতে যান মুখ্যমন্ত্রীর কাছে। ১০ তারিখ কলকাতায় বধূবরণ অনুষ্ঠান।

Advertisement

Advertisement

লাল টুকটুকে বেনারসি, সোনার গয়না পাহাড়ি মেয়ে দীক্ষার যেন একেবারে বাঙালি বধূর বেশ। আর পাত্র আবেশের পরনে সম্পূর্ণ গোর্খা সম্প্রদায়ের পোশাক। ঐতিহ্য মেনে সঙ্গে খুকরিও। এমনকী অতিথিদের সকলের পোশাকেও ঐতিহ্যের ছোঁয়া। আবেশের বাবা থেকে শুরু করে বরকর্তা ফিরহাদ হাকিম, তুতো দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নেপালিদের ঐতিহ্যবাহী উত্তরীয় ও গোর্খা টুপি পরেন। নতুন বউমাকে সোনার হার দিয়ে আশীর্বাদ করেন শ্বশুরমশাই। বরকর্তা ফিরহাদ হাকিমও প্রদীপ, দুর্বায় স্বাগত জানান পাহাড়ি মেয়েকে।

Advertisement
পাত্রী দীক্ষা ছেত্রী

[আরও পড়ুন: ‘দুটি পাতা একটি কুঁড়ি’, মকাইবাড়িতে শ্রমিকদের সঙ্গে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী]

উলটোদিকে আবেশকেও একইভাবে বরণ করে নেন দীক্ষার পরিবারের লোকজন। কার্শিয়াং কমিউনিটি হলে সকাল থেকেই ছিল উৎসবের মেজাজ। ঠান্ডা উপেক্ষা করে পরিবারের মেয়েরা বিয়েবাড়ির সাজে সেজে উঠেছিলেন। ভাইয়ের বিয়ে উপলক্ষে অভিষেকের পরনেও ছিল গোর্খা ঐতিহ্যের ছোঁয়া। মন্ত্রী গৌতম দেব, তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তীরাও গোর্খা টুপি পরে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই বিয়ের খবর আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, ‘পাহাড়ের সঙ্গে আমাদের রক্তের বন্ধন, হৃদয়ের সম্পর্ক।’ এবার সত্যিই পাহাড়ের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হল মুখ্যমন্ত্রীর পরিবার।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: তৃণমূলের আমলে রাজ্যের কৃষকদের আয় বেড়েছে ৩ গুণ, বিধানসভায় দাবি কৃষিমন্ত্রীর]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.