শংকরকুমার রায়, রায়গঞ্জ: বরাবরই মানুষের পাশে দাঁড়ান। বিপদে-আপদে ছুটে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইটাহারের চৌরঙ্গী মোড়ে আরও একবার মানবিক রূপে ধরা দিলেন তিনি। তাঁকে দেখতে, বক্তব্য শুনতে যখন হাজার হাজার মানুষের ভিড়ে অবরুদ্ধ রাস্তা, অ্যাম্বুল্যান্স দেখেই নিজেই ব্যবস্থা করলেন সেটি যাওয়ার।
রবিবার বিকেলে উত্তর দিনাজপুরের ইটাহারের চৌরঙ্গী মোড়ে গাড়ি নিয়ে দাঁড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। স্বাভাবিকভাবেই মুহূর্তে ভিড় হয়ে যায় সেখানে। বহু মানুষ জড়ো হন অভিষেককে দেখতে, তাঁর বক্তব্য শুনতে। প্রথমে নিজের গাড়ির উপরে দাঁড়ান অভিষেক। এরপর উঠে যান নবজোয়ার কর্মসূচির বিশেষ গাড়ির ছাদে। সেখান থেকে বক্তব্য রাখার সময় অভিষেকের নজরে পড়ে ভিড়ের কারণে আটকে পড়ছে একটি অ্যাম্বুল্যান্স। সঙ্গে সঙ্গে সেটিকে রাস্তা করে দিতে উদ্যত হন অভিষেক।
[আরও পড়ুন : ‘যেতে নাহি দিব…’, প্রয়াত স্বামীর সিলিকনের মূর্তি তৈরি করালেন স্ত্রী ও সন্তানেরা]
আমজনতার কাছে আরজি জানান সরে গিয়ে অ্যাম্বুল্যান্সকে যাওয়ার ব্যবস্থা করে দিতে। কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যাম্বুল্যান্সটি বেরিয়ে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভূমিকার প্রশংসা করেছেন সকলে। শত ব্যস্ততার মাঝেই আমজনতার উপর যে সর্বদা নজর রয়েছে অভিষেকের, তা ফের প্রমাণিত।
[আরও পড়ুন: ‘যেতে নাহি দিব…’, প্রয়াত স্বামীর সিলিকনের মূর্তি তৈরি করালেন স্ত্রী ও সন্তানেরা]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর