Abhishek Banerjee

বড় কাছারি শিব মন্দির এলাকায় ভস্মীভূত দোকান মেরামত, রবিতে চাবি তুলে দেবেন অভিষেক

বছর খানেক আগে বিষ্ণুপুরের জাগ্রত শিবমন্দির বড় কাছারি সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন লাগে। ভস্মীভূত হয়ে গেছিল সেই মন্দির লাগোয়া বহু দোকান-বাজার। অভিষেক প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষতিগ্রস্ত দোকান নতুন করে গড়ে দেবেন।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ১৭:০৯

options
link
বড় কাছারি শিব মন্দির এলাকায় ভস্মীভূত দোকান মেরামত, রবিতে চাবি তুলে দেবেন অভিষেক
ফাইল ছবি

রবিবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বড় কাছারি জাগ্রত শিবমন্দির এলাকায় আগুন লেগে ভস্মীভূত হওয়ার দোকানগুলি নতুন করে তৈরি করা হয়েছে। দোকানগুলির চাবি নিজের হাতে তুলে দেবেন তিনি। সেখানে তিনি বক্তব্য রাখবেন বলেও জানা গিয়েছে।

Advertisement

বছর খানেক আগে বিষ্ণুপুরে জাগ্রত শিবমন্দির বড় কাছারি সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন লাগে। ভস্মীভূত হয়ে গেছিল সেই মন্দির লাগোয়া বহু দোকান-বাজার। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সেসব ক্ষতিগ্রস্ত দোকান নতুন করে গড়ে দেবেন। সেই কাজ সম্পূর্ণ। রবিবার সেই সব দোকানের চাবি অভিষেক নিজে দোকানদারদের হাতে তুলে দেবেন।

Advertisement

এদিকে আজ, শনিবার শহরে ব্রিগেডে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশাসনিক সভার পাশাপাশি, রয়েছে রাজনৈতিক সভাও। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে তিনি কী বলেন সেই দিকে নজর সবার। রাজনৈতিক মহলের মত, ভোটের মরশুমে বাংলায় এসে স্বাভাবিকভাবেই তৃণমূল সরকারকে নিশানা করবেন মোদি। বলা হচ্ছে বিরাট চমক দিতে পারেন তিনি। সেক্ষেত্রে পরদিন রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনও জবাব দেন কি না, সেই দিকেই নজর সবার।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.