বারুইপুরের পর কোচবিহার! কমিশনের তালিকায় মৃত ১০ ভোটারকে সভা মঞ্চে হাজির করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কমিশনকে বিঁধে তাঁর তোপ, “এই ১০ জনকে বিজেপির দালাল নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছেন।” সভায় হাজির জনতার উদ্দেশ্যে প্রশ্ন করেন, “আমার পাশে যাঁরা দাঁড়িয়ে আছেন, তাঁদের কি মৃত বলে বলে মনে হচ্ছে?” তাঁর আরও হুঙ্কার, “শুধু রাজ্যের টাকা আটকে রাখা নয়। আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে দিল্লির জমিদাররা। আগামীর লড়াই আবর্জনা সাফ করার লড়াই।”
আরও পড়ুন:
রণসংকল্প কর্মসূচি নিয়ে জেলায় জেলায় সভা করছেন অভিষেক। আজ, মঙ্গলবার কোচবিহারে সভা করলেন তিনি। সেখানে ১০ জন ভোটারকে হাজির করেন অভিষেক। এসআইআরের প্রকাশিত খসড়া তালিকায় তাঁদের নাম নেই। কমিশনের খাতায় তাঁরা মৃত।সেই ভোটারদের সভায় হাজির করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “আমার সঙ্গে ১০ জন রয়েছেন, তাঁরা সবাই কোচবিহারের মানুষ। এই মাটিতে জন্মেছেন। বড় হয়েছেন। তাঁদের বিজেপির দালাল নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছেন।” অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়ার জন্য ৭৮ জন মারা গিয়েছেন বলে তোপ দেগেছেন অভিষেক। এই ‘প্রহসনে’র বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই করবে বলে জানিয়েছেন তিনি।
বিজেপিকে জঞ্জাল বলে তোপ দেগে বলেন, “আগামীর লড়াই আবর্জনা সাফ করার লড়াই।” সভায় উপস্থিত জনতাকে প্রশ্ন ছুঁড়ে বলেন, “যাঁরা এই মাটিকে অপমানিত করেছে তাঁদের জবাব দেবেন না?” এদিনের সভামঞ্চ থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলার পাশাপাশি, বিজেপি সরকার ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।
বিজেপিকে জঞ্জাল বলে তোপ দেগে বলেন, “আগামীর লড়াই আবর্জনা সাফ করার লড়াই।”
মঞ্চ থেকে দিল্লি যাওয়ারও ডাক দিয়েছেন অভিষেক। তাঁর দাবি, “মাঠে যা লোক হয়েছে তাঁর এক তৃতীয়াংশ জনতা দিল্লি গেলে নেতারা বানের জলে ভেসে যাবে।” এছাড়াও, বাঙালি মনীষীদের ভুল নাম নেওয়া, বাংলা ভাষাকে অপমান করা নিয়েও বিঁধেছেন বিজেপিকে। বাংলার ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে অত্যাচারের প্রতিবাদ জানিয়ে বলেন, “শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিকরা কোন ভাষায় কথা বলেন?” সভা থেকে কোচবিহারে বিজেপি শূন্য করার ডাক দেন অভিষেক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গম্ভীরের বদলে কোচ হওয়ার কথা ছিল! চুক্তি সত্ত্বেও কেন বদলাল প্ল্যান? বিস্ফোরক তথ্য ফাঁস লক্ষ্মণের
-
ট্রাম্পের কোনও কথাই শুনছেন না নেতানিয়াহু! সাফ জানালেন, গাজা থেকে সরবে না ইজরায়েলি ফৌজ
-
পরকীয়ার টান, প্রেমিকের ব্যবসা বাঁচাতে শ্বশুরবাড়ি থেকে গয়না চুরির অভিনয় বধূর! তারপর…
-
এবার রেলপথে জুড়বে ভারত-রাশিয়া! মধ্যপ্রাচ্যকে বাইপাস করে ব্লুপ্রিন্ট সাজাচ্ছে মস্কো
-
লক্ষ্য ১৫ আগস্ট! কাঁটাতার দিতে নদিয়া সীমান্তে ১২৭ একর জমি হস্তান্তরের পথে প্রশাসন