‘চোর-চরিত্রহীন-দালাল’! বিজেপি নেতার বিরুদ্ধে কুরুচিকর পোস্টারে চাঞ্চল্য হুগলিতে

গোষ্ঠী কোন্দলের অভিযোগ উড়িয়ে বিরোধীদের দোষারোপ জেলা সভাপতির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০১৮, ১০:২৬

options
link
‘চোর-চরিত্রহীন-দালাল’! বিজেপি নেতার বিরুদ্ধে কুরুচিকর পোস্টারে চাঞ্চল্য হুগলিতে

দিব্যেন্দু মজুমদার, হুগলি: গোষ্ঠীদ্বন্দ্বের জের। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে কুরুচিকর পোস্টার পড়ল বিজেপি কার্যালয়ের সদর দরজায়। পোস্টার দিয়েছে জেলা বিজেপি। এদিকে সোমবারই চুঁচুড়ায় অনুষ্ঠিত এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসার কথা বিজেপি রাজ্য নেতৃত্বের অনেকেরই। ঠিক তার আগে এহেন পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

[নাবালিকা মেয়ের বিয়ে দিতে গিয়ে পুলিশের জালে তান্ত্রিক বাবা]

জানা গিয়েছে, এদিন সকালে চুঁচুড়ার তিন নম্বর গেট লাগোয়া বিজেপির কার্যলয় রয়েছে। তারই সদর দরজায় জেলার সাংগঠনিক সভাপতি সুবীর নাগ ও রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহর বিরুদ্ধেই পড়েছে পোস্টার। অভিযোগ, সেই কুরুচিকর পোস্টে দু’জনকেই চোর, চরিত্রহীন, দালাল আখ্যা দেওয়া হয়েছে। পোস্টারের নিচে মোটা হরফে লেখা বিজেপি। এমনিতেই দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ততা ছিলই। তারমধ্যে এহেন পোস্টার দেখা যেতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই পোস্টারগুলি ছিঁড়ে ফেলা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, পোস্টার ছিঁড়ে ফেলে তখনকার মত ঘটনাটিকে চাপা দেওয়া হয়। তবে এর জেরে জেলায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা ফের প্রকাশ্যে চলে এল। এমনটাই মনে করছেন দলীয় কর্মী সমর্থকরা। পঞ্চায়েত ভোটের পর থেকেই মাঝে মাঝেই গোষ্ঠী দ্বন্দের আঁচ পাচ্ছিলেন দলের নিচুতলার কর্মীরা। প্রাথমিকভাবে জেলার সাংগঠনিক ক্ষমতার রাশ হাতে রাখা নিয়েই দ্বন্দ্ব। তবে তা কানাঘুষো চললেও এই কুরুচিকর পোস্টার প্রমাণ করে দেয় গোষ্ঠী কোন্দলের আগুন আর ধিকিধিকি নয়, ভালমতোই জ্বলছে। তবে এই গোষ্ঠী কোন্দলের ছবি প্রকাশ্যে আসায় বেশ অস্বস্তিতে জেলা বিজেপি নেতৃত্ব। এখনও তেমনভাবে হুগলিতে সাংগঠনিক ক্ষমতা বাড়াতে বাড়েনি বিজেপি। তার আগেই নিজেদের মধ্যে খেয়োখেয়ি  লাগলে বিরোধীরা ফের হাতে অস্ত্র পেয়ে যাবে তা তো একপ্রকার স্পষ্ট। তাই পোস্টার সরিয়ে ফেলে ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছেন বিজেপির নেতারা। একই সঙ্গে কে বা কারা এই কাজ করেছে তাদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে সবটাই অত্যন্ত চুপিসারে।

Advertisement

[জিএসটি মকুব, শাশুড়ি-জামাই সঙ্গী হলে পাতে ১০% ছাড়]

এদিকে যাঁকে নিয়ে এত কাণ্ডকারখানা, সেই জেলা সবাপতি সুবীর নাগ বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। জানান, নিজের চোখে একটাও পোস্টার তিনি দেখেননি। তবে সব কথাই তাঁর কানে এসেছে।  গোষ্ঠী কোন্দলের প্রসঙ্গ উড়িয়ে দিয়েছেন তিনি। পালটা দাবি, বিজেপি হুগলিতে সাংগঠনিকভাবে ভাল জায়গায়। জেলায় রাজনৈতিক ও সাংগঠনিকভাবে অনেক বেশী শক্তিশালী হয়ে উটেছে দল। তাই ঈর্ষান্বিত হয়ে বিরোধীরা এই কাজ করেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.