অর্ণব দাস, বারাকপুর: হালিশহর হুকুমচাঁদ জুটমিলে ভয়ংকর দুর্ঘটনা। কাজ করার সময় মেশিনে ঢুকে গেলেন শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল কারখানায়। মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা।
জানা গিয়েছে, মৃতের নাম মহম্মদ রুস্তম আলি। তাঁর বয়স ৫২ বছর। হালিশহর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নেলসন রোডের বাসিন্দা তিনি। কর্মরত ছিলেন হালিশহর হুকুমচাঁদ জুটমিলে। অন্য়ান্যদিনের মতো এদিন সকালেও কারখানায় যান তিনি। জানা গিয়েছে, পাটঘরে কাজ চলাকালীন ঘটে দুর্ঘটনা। আচমকা মেশিনের ভিতর ঢুকে যান রুস্তম। তড়িঘড়ি ছুটে যান সহকর্মীরা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় প্রৌঢ়কে।
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কল্যানী ই এস আই হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই খবর দেওয়া হয় থানায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। খবর পেয়েই মৃত শ্রমিকের বাড়িতে যান স্থানীয় তৃণমূল নেতা বিট্টু জয়সওয়াল। পরিবারকে সমস্ত রকমের ক্ষতিপূরন পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। কারখানা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের