সঞ্জিত ঘোষ, নদিয়া: কুয়াশার জেরে মর্মান্তিক দুর্ঘটনা। টোটোর ধাক্কায় মৃত্যু খুদে ছাত্রের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল নদিয়ার ভীমপুর এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, মৃত শিশুর নাম রনি ঘোষ। বয়স আনুমানিক ৬ বছর। অন্যান্যদিনের মতোই বুধবার সকালে টিউশন পড়তে বেরিয়েছিল সে। পড়া শেষে ফিরছিল বাড়ির দিকে। এদিকে এদিন সকাল থেকেই কুয়াশায় মুড়ে ছিল পথঘাট। যার জেরে পড়ে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় উলটো দিক থেকে আসা টোটো দেখতে পায়নি খুদে। যার জেরে ঘটে দুর্ঘটনা।
[আরও পড়ুন: মমতার সংহতি মিছিল ‘আটকাতে’ হাই কোর্টে শুভেন্দু, ‘ওরা সম্প্রীতি চায় না’, পালটা কুণাল]
উলটো দিক থেকে দ্রুতগতিতে আসা টোটো ধাক্কা মারলে গুরুতর জখম হয় ওই খুদে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। প্রাথমিকভাবে অনুমান, কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা।
[আরও পড়ুন: উধাও হবে শীত!ফের বাড়বে তাপমাত্রা, বৃষ্টিতে ভিজবে গোটা বাংলা]
সর্বশেষ খবর
-
১৯৯০ থেকে বেপাত্তা সেনা জওয়ান স্বামী, ৩৬ বছর পর অপহরণের অভিযোগ দায়ের স্ত্রীর!
-
ফের ইন্ডিগোর বিমানে বিপত্তি, এবার বেঙ্গালুরুতে অবতরণের সময় লেজে আঘাত! কেমন আছেন যাত্রীরা?
-
আপাতত স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, বৈঠকে রফাসূত্র মিলতেই ঘোষণা কর্মী সংগঠনের, স্বস্তিতে আমজনতা
-
আরটিআইয়ের বাইরে স্বরাষ্ট্র দপ্তর, নির্দেশিকা জারি করেও বাতিল, বিরোধিতার মুখে পিছু হটলেন বিজয়
-
দর্শকদের না-পসন্দ! এবার ‘বিস বস বাংলা’ থেকে ছিটকে গেলেন তাপসকন্যা সোহিনী