Maldah

নাবালিকাকে ‘ধর্ষণ’ করে বিহারে চম্পট! বারুইপুরের মতো দ্রুত অ্যাকশন মালদহেও, গ্রেপ্তার অভিযুক্ত

গুরুতর অসুস্থ ওই নাবালিকা বর্তমানে ভর্তি রয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।

বাবুল হক
বাবুল হক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ১৭:২০

options
link
নাবালিকাকে ‘ধর্ষণ’ করে বিহারে চম্পট! বারুইপুরের মতো দ্রুত অ্যাকশন মালদহেও, গ্রেপ্তার অভিযুক্ত
৬ জুলাই, সোমবার। অভিযুক্ত যুবককে আদালতে পেশ করল পুলিশ। নিজস্ব ছবি।

বারুইপর কাণ্ডের রেশ কাটতে না কাটতেই মালদহে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। এই ঘটনাতেও তড়িঘড়ি পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। ঘটনার খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই বিহারের পূর্ণিয়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গুরুতর অসুস্থ ওই নাবালিকা ভর্তি রয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। আজ সকালে ধৃতকে মালদহ জেলা আদালতে তোলা হয়। পুলিশ সাতদিনের হেফাজত চেয়ে আদালতে আবেদন জানিয়েছে।

Advertisement

অভিযুক্তের নাম শেখ রবিউল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজারের যদুপুরে একই এলাকার বাসিন্দা নির্যাতিতা নাবালিকা এবং অভিযুক্ত যুবক। গতকাল দুপুরে রবিউলের বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে ১২ বছরের ওই নাবালিকাকে ডেকে নিয়ে যায় সে। অভিযোগ, সেখানেই তাকে ধর্ষণ করে রবিউল। বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। পরিবারের লোকজন চিকিৎসার জন্য তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে সে। নির্যাতিতার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। উত্তেজনা থাকায় এলাকায় রয়েছে পুলিশ পিকেট।

Advertisement

এদিকে ঘটনার পর গা ঢাকা দেয় অভিযুক্ত। খবর প্রকাশ্যে আসার পরেই বিহারে পালিয়ে যায় সে। পুলিশ জানিয়েছে, বিহারের পূর্ণিয়ায় পালিয়ে গিয়েছিল অভিযুক্ত। প্রযুক্তির সাহায্য নিয়ে তাকে গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়। আজ তাকে মালদহ জেলা আদালতে তোলে পুলিশ। মালদহের অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরেই বিশেষ দল গঠন করে বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি বিধানের ব্যবস্থা হবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.