দেবব্রত মণ্ডল, বারুইপুর: নাবালিকাকে বিয়ে করতে এসে ঠাঁই হল শ্রীঘরে! পাত্র-সহ দুই পরিবারের ৮ জনকে থানায় নিয়ে গেল পুলিশ। ভেস্তে গেল বিয়ের আয়োজন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়নগর থানার বহড়ু এলাকার বাসিন্দা আরিফুল মোল্লার সঙ্গে বিয়ে ঠিক হয় কুলতলি এলাকার এক নাবালিকার। ধুমধাম করে বিয়ের আয়োজন করে দুই পক্ষ। গোপন সূত্রে পুলিশের কাছে খবর যায়, পাত্রী নাবালিকা। সেই খবর পাওয়ার পরই বিয়ে বাড়িতে হানা দেয় কুলতলি থানার পুলিশ। সঙ্গে ছিল শিশু কল্যাণ দপ্তরের আধিকারিকরাও। ঘটনাস্থলে গিয়ে বিয়ে আটকে দেয় পুলিশ। পুলিশ ২২ বছরের হবু বর আরিফুল মোল্লাকে গ্রেপ্তার করে। সঙ্গে ওই নাবালিকার বাবা, জেঠু, পাত্রের মামা ও দুই পরিবারের মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে কুলতলি থানার পুলিশ। অভিযুক্ত পাত্র পুলিশকে জানান, “পাত্রীর বয়স কম, তা তিনি জানতেন না।”
৮ জনকে গ্রেপ্তারের পাশাপাশি নাবালিকা থানায় নিয়ে যাওয়া হয়। পরিবার জোর করে তার বিয়ে দিচ্ছিল কিনা, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আইন অমান্য করে নাবালিকার ভবিষ্যৎ নষ্ট করার প্রচেষ্টায় এবার প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। ধৃতদের মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর