Bhatpara

নাচ শেষের পরই শিল্পীর অস্বাভাবিক মৃত্যু, বন্ধ ভাটপাড়া উৎসব

বিদ্যুৎপৃষ্ট নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০২৪, ২০:৫৮

options
link
নাচ শেষের পরই শিল্পীর অস্বাভাবিক মৃত্যু, বন্ধ ভাটপাড়া উৎসব
নৃত্যশিল্পী সজল বাড়ুই

অর্ণব দাস, বারাকপুর: ভাটপাড়া উৎসবে নৃত্যানুষ্ঠান চলাকালীন অস্বাভাবিক মৃত্যু হল এক নৃত্যশিল্পী যুবকের। বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সজল বাড়ুই (২২)। তাঁর বাড়ি কল্যাণীতে। তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। উপস্থিত অনেকে বলছেন বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে যুবকের। আবার অনেকে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করছেন। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাটপাড়া সবুজ সংঘ মাঠে ১৯ জানুয়ারি শুরু হওয়া ভাটপাড়া উৎসব চলতি বছর দ্বিতীয় বর্ষে পড়ল। এদিন সন্ধ্যায় ছিল নৃত্যানুষ্ঠান। সেখানেই একটি দলের সঙ্গে নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সজল। নাচ শেষ করে নামার সময়ই তিনি নিচে পরে অচৈতন্য হয়ে যান। তাঁকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি জানাজানি হতেই আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন সকলে। অনুষ্ঠান বন্ধ করে দেন উদ্যোক্তারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘যুগান্তকারী বদলের সময়’, সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ রাষ্ট্রপতির]

উৎসবের প্রধান উদ্যোক্তা তথা ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল অমিত গুপ্তা জানান, “প্রথমে দুটি নাচের দল অনুষ্ঠান করে। তৃতীয় দলের সঙ্গে নাচের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সজল বাড়ুই। নাচ শেষ করে মঞ্চ থেকে নামার সময় তিনি নিচে পড়ে যান। অনেকেই বিদ্যুৎপৃষ্ট মৃত্যুর কথা বলছেন। এটা তদন্তের বিষয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই এটা পরিষ্কার হবে। মর্মান্তিক এই ঘটনায় সকলে শোকাহত। আমরা পরিবারের পাশে আছি।”

Advertisement

[আরও পড়ুন: বিরাট নজির! চতুর্থবার আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ‘কিং কোহলি’]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.