Howrah Station

বিমানবন্দরের মতো আন্তর্জাতিক মানের বাস ও ট্যাক্সি টার্মিনাল হাওড়ায়! রেলমন্ত্রীকে প্রস্তাব রাজ্যের

হাওড়া স্টেশন থেকে বেরিয়ে চলন্ত সিঁড়ি ও স্কাই ওয়াকের মাধ্যমে বাসস্ট্যান্ড ও ট্যাক্সি স্ট্যান্ডে সরাসরি পৌঁছে যেতে পারবেন যাত্রীরা।

Advertisement
অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ২১:২৭

options
link
বিমানবন্দরের মতো আন্তর্জাতিক মানের বাস ও ট্যাক্সি টার্মিনাল হাওড়ায়! রেলমন্ত্রীকে প্রস্তাব রাজ্যের
ফাইল ছবি।

দেশের অন্যতম ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে একটি হাওড়া। প্রত্যেকদিন কয়েক লক্ষ মানুষ এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। ঐতিহ্যবাহী হাওড়া স্টেশনকে বিশ্বমানের গড়ে তুলতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার হাওড়া স্টেশনে গড়ে উঠবে বিমানবন্দরের মতো আন্তর্জাতিক মানের বাস ও ট্যাক্সি টার্মিনালও। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এমনই প্রস্তাব দিলেন উত্তর হাওড়ার বিধায়ক তথা রাজ্যের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই। রাজ্য সরকারের তরফে রেলমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, হাওড়া স্টেশন চত্বরে গঙ্গার ঘাট থেকে দীঘা বাসস্ট্যান্ড পর্যন্ত একটি আন্তর্জাতিক মানের টার্মিনাল করা হবে। যা রেল এবং রাজ্য যৌথ পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত করবে।

Advertisement

প্রস্তাব দেওয়া হয়েছে, হাওড়া স্টেশন থেকে বেরিয়ে চলন্ত সিঁড়ি ও স্কাই ওয়াকের মাধ্যমে বাসস্ট্যান্ড ও ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে যেতে পারবেন যাত্রীরা। ঠিক যেমন দেশের বিমান বন্দরগুলিতে থাকে ওরকমই করা হবে হাওড়া স্টেশন বা হাওড়া বাসস্ট্যান্ডে। একই সঙ্গে হাওড়া স্টেশন চত্বর থেকে নোংরা আবর্জনা সরিয়ে স্টেশন চত্বরকে ঝাঁ চকচকে করে তোলা হবে। এই প্রসঙ্গে উত্তর হাওড়ার বিধায়ক তথা মন্ত্রী উমেশ রাই বললেন, ‘‘হাওড়ার উন্নতির জন্য রেলমন্ত্রক অনেক কিছুই করেছে। তাই আমি রেলমন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছি, হাওড়া স্টেশনে একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দরের মতো বাস ও ট্যাক্সি স্ট্যান্ড করে দিক রেল। রেলমন্ত্রী হেঁসে আমার প্রস্তাব স্বীকার করেছেন।’’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
সাংবাদিক বৈঠকে উত্তর হাওড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উমেশ রাই

প্রসঙ্গত, গত শনিবারই রেলমন্ত্রী রাজ্যে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে একটি বৈঠক করেন। ওই বৈঠকেই রাজ্যের উন্নয়নের জন্য রেলের কাছে নানা প্রস্তাব দেওয়া হয়। সেখানে হাজির হয়ে উত্তর হাওড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উমেশ রাই। সেখানেই হাওড়ার উন্নয়নের জন্য এই প্রস্তাবগুলি তিনি দিয়েছেন। উমেশের কথায়, রেলমন্ত্রকের তরফে হাওড়ার উন্নয়নের জন্য রেলের আন্ডারপাস, রেলওভার ব্রিজ করা হয়েছে। এরকমই আরও উন্নয়ন হাওড়ার জন্য করা হবে। সেই প্রস্তাব রেল রাজ্য সরকারের কাছ থেকে গ্রহণ করেছে।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.