WB Weather Update

রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কোন কোন জেলা?

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৭, ২০২৪, ১০:১৯

options
link
রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কোন কোন জেলা?
ফাইল ছবি।

নিরুফা খাতুন: ফের আবহাওয়া বদলের ইঙ্গিত দিল হাওয়া অফিস। ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। জানুয়ারি মাসের শেষ এবং ফেব্রুয়ারির শুরুতেই দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টি। ভিজতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাও। আপাতত শীতের আমেজ বজায় থাকবে। তবে আর জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।  

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থানে। একটি অক্ষরেখা রয়েছে মালদ্বীপ থেকে কর্নাটক পর্যন্ত যা কেরলের উপর দিয়ে রয়েছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার রাতে। তার প্রভাবে বুধ ও বৃহস্পতিবার অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিন এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিন বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বাংলাদেশের ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে আবারও উচ্চচাপ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা। তার প্রভাবে জলীয় বাতাস ঢুকবে। পূবালী হাওয়ার প্রভাব বাড়বে। অন্যদিকে উত্তর পশ্চিমী হাওয়ার প্রভাব কম থাকবে। দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: রেললাইনেই স্টোভ জ্বালিয়ে রান্না, চলছে পড়াশোনা! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে]

তবে আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে মনোরম আবহাওয়া। জাঁকিয়ে শীত না হলেও শীতের আমেজ থাকবে ভালোই। সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির কাছাকাছিই থাকবে কলকাতাতে। সকালে হালকা কুয়াশা থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশার দাপট থাকবে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। এছাড়া বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: বকেয়া মিটুক সাতদিনে, নইলে তীব্র আন্দোলন, কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.