Alipurduar Co Operative Scam

আলিপুরদুয়ারের সমবায় গোষ্ঠীর আর্থিক দুর্নীতির তদন্তে CBI, ম্যানেজারের বাড়িতে জোর তল্লাশি

ওই সমবায় গোষ্ঠীতে ৫০ কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০২৩, ১১:০০

options
link
আলিপুরদুয়ারের সমবায় গোষ্ঠীর আর্থিক দুর্নীতির তদন্তে CBI, ম্যানেজারের বাড়িতে জোর তল্লাশি

রাজকুমার, আলিপুরদুয়ার: সমবায় গোষ্ঠীর আর্থিক দুর্নীতির তদন্তে আলিপুরদুয়ারের একাধিক জায়গায় অভিযান সিবিআইয়ের। শনিবার সাতসকাল থেকে সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরী এবং সহ হিসাবরক্ষক শম্পা চৌধুরীর বাড়িতেও জোর তল্লাশি। সমবায় কর্মী পঙ্কজ গুহ আচার্য এবং তাঁর ভাই পান্না গুহ আচার্যের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। “সত্য সামনে আসবেই”, সিবিআই তল্লাশিতে খুশি অভিযোগকারী অলোক রায়ের।

Advertisement

আলিপুরদুয়ারের সমবায় গোষ্ঠীর অন্তত ৫০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগের জল গড়ায় কলকাতা হাই কোর্টেও। গত ২৪ আগস্ট এই মামলায় একযোগে সিবিআই এবং ইডিকে তদন্তে নামার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাই কোর্ট বলার পরেও সিবিআই তদন্তের নির্দেশ কার্যকর প্রথমে হয়নি বলেই অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: কামদুনি গণধর্ষণ ও খুনের ঘটনায় ২ জনের আমৃত্যু কারাদণ্ড, বেকসুর খালাস ৪]

সিআইডি মামলার নথি হস্তান্তর করেনি বলেই জানায় সিবিআই। পরিবর্তে আগের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করে সিআইডি। তাতেই চরম বিরক্তও হয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুনানি শেষে রাজ্য সরকারকে জরিমানাও করেন বিচারপতি। পরে তিনি সাফ জানান ইডি এবং সিবিআই একযোগে তদন্ত করবে বলেই জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Advertisement

কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখে। সেই অনুযায়ী আলিপুরদুয়ারে সমবায় সমিতিতে ৫০ কোটির আর্থিক দুর্নীতির মামলার একযোগে তদন্ত করছে সিবিআই ও ইডি। সেই মতো চলছে জোর তল্লাশি।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: হাই কোর্টের রায় শুনেই জ্ঞান হারালেন কামদুনির প্রতিবাদী মুখ মৌসুমী, হতাশ টুম্পাও]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.