রাজা দাস, বালুরঘাট: তৃণমূল নেতার নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণার ছক! কিন্তু শেষরক্ষা হল না। ঘটনাটি জানামাত্রই সোমবার গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করেন পেশায় শিক্ষক ওই তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। তাঁর সম্মানহানির জন্যই পরিকল্পনামাফিক এই কাজ করা হয়েছে বলেই দাবি অভিযোগকারীর।
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের ইন্দ্রনারায়ণপুর কলোনি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত মুখোপাধ্যায়। দিন কয়েকআগে সুব্রতবাবুকে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি করা হয়েছে। অভিযোগ, তারপরই ওই শিক্ষক নেতা সুব্রতবাবুর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়। সেই অ্যাকাউন্ট থেকে সুবতবাবুর পরিচিতদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেই হোয়াটসঅ্যাপ নম্বর চাওয়া হচ্ছে। এরপর চাওয়া হচ্ছে টাকা।
বিষয়টি জানামাত্রই গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শংকর সরকার, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রঞ্জন প্রামানিককে নিয়ে গঙ্গারামপুর হাজির হন থানায় সুব্রত বাবু। এনিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগকারী জানান, পরিচিত কয়েকজন ফোন করে বিষয়টি জানান। এরপরই ভুয়ো প্রোফাইলটি দেখতে পান তিনি। কিন্তু নেপথ্যে কে বা কারা? পুলিশি তদন্তে দ্রুতই তা স্পষ্ট হবে বলে আশাবাদী তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
নজরে উপনির্বাচন! রেজিনগর-নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি