অর্ণব দাস, বারাকপুর: পাওনা আদায়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগ। এবার কাঠগড়ায় বারাকপুর (Barrackpore) বাসুদেবপুর থানার এএসআই। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম সঞ্জীব সেন। বারাকপুরের বাসুদেবপুর থানার এএসআই পদে কর্মরত তিনি। অভিযোগকারী জানিয়েছেন, একজনকে তিনি ১০ লক্ষ টাকা ধার দিয়েছিলেন। সেই টাকা উদ্ধার করতে পারছিলেন না। পাওয়া আদায়ের প্রতিশ্রুতি দিয়েই শ্যামনগরের বাসিন্দা ওই যুবতীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় অভিযুক্ত সঞ্জীব সেন। যুবতীর অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়েই তাঁকে ধর্ষণ করে ওই পুলিশ কর্মী। অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই যুবতী।
[আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ফের বঙ্গে দুর্যোগের আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস?]
এদিকে বাসুদেবপুর থানার তরফে জানানো হয়েছে, এএসআইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারী যুবতীর সঙ্গে লিভ ইন করতেন সন্দীপ সেন। পরবর্তীতে কোনও সমস্যা তৈরি হয়। লিভ ইন সঙ্গীই ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। এদিকে পুলিশে লিখিত অভিযোগ দায়েরের পর যুবতীকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
[আরও পড়ুন: মানুষের সেবা করতে রাজনীতিতে, নিজের টোটো চালিয়েই শপথ নিতে গেলেন বিদ্যুৎ ও শিক্ষা কর্মাধ্যক্ষ]
সর্বশেষ খবর
-
‘নিজকে এই ইন্ডাস্ট্রির বাইরের সদস্য মনে হয়নি’, ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে আড্ডায় জয়া
-
প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা, ‘তোমরাই নায়ক’, ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত কোচ
-
৭০ লক্ষ টাকা ‘তোলাবাজি’, গ্রেপ্তার ফিরহাদ ‘ঘনিষ্ঠ’ প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল
-
ট্রাম্পের রোষে কঙ্গোর সুপার ফ্যান! মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না মিচেল
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ