আইসক্রিমের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ। বন্ধ স্কুল ভবনের পিছনে নিয়ে নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুরের জয়পুর থানা এলাকায়। ঘটনায় প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে জয়পুর থানার বাসিন্দা ওই যুবক শিশুটিকে ফুঁসলিয়ে নির্জন জায়গায় নিয়ে যায়। অভিযোগ, বন্ধ থাকা স্কুল ভবনের সামনে নিয়ে গিয়ে শিশুটির উপর নির্যাতন চালানো হয়। পাশাপাশি কাউকে কিছু বললে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। বাড়িতে ফিরে এসে শিশুটি কাউকে কিছু বলেনি। তবে সোমবার সে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে বিষয়টি সামনে আসে। পরে শিশুটি মায়ের কাছে পুরো ঘটনাটি বলে। তারপরই যুবকের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।
বিষ্ণুপুরের এসডিপিও মৈনাক বন্দ্যোপাধ্যায় বলেন, “পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই যুবকে গ্রেপ্তার করা হয়েছে। নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা ও গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে।” অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার পরিবার ও স্থানীয়রা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান
-
স্বাধীনতা বিষয়ক ক্যুইজে সাভারকরের স্তুতি কেন? সাসপেন্ড শিক্ষক, সরগরম কেরল রাজনীতি
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার