পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা!। রবিবার রাত ১১ টা বেজে ৬ মিনিটে প্রথমে উত্তরের দুই জেলা কোচবিহার ও শিলিগুড়িতে অনুভূত হয় কম্পন। পরবর্তীতে বেশ কয়েকটি জেলার বাসিন্দারা মৃদু কম্পন টের পান। তালিকায় রয়েছে কলকাতাও। আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন সকলে।
আরও পড়ুন:
M5.6 earthquake
Advertisement15 km WNW of Punākha, Bhutan
Jun 7 23:36 local time (17m ago)
Depth 10 kmhttps://t.co/S7gWaoDdQS— Earthquakes (@NewEarthquake) June 7, 2026
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল, ৫.৬। যার উৎসস্থল ভূটানের পুনাখা। মাটির ১০ কিলোমিটার গভীরে। প্রথমেই বাংলার উত্তরবঙ্গের দুই জেলার বাসিন্দারা কম্পন অনুভব করেন, স্বাভাবিকভাবেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন রাস্তায়। মালদহ, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিংয়ের পাশাপাশি কলকাতার বাসিন্দারাও মৃদু কম্পন টের পান। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পর্যন্ত মেলেনি। সূত্রের খবর শুধু ভারত নয়, এর প্রভাব পড়েছে নেপাল, বাংলাদেশেও। সেখানকার বাসিন্দারাও কম্পন অনুভব করেছেন।
উল্লেখ্য, হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে আজ, রবিবার বাংলার প্রায় সব জেলায় চলছে বৃষ্টি। ঘড়ির কাঁটা পেরিয়েছে এগারোটার গণ্ডিও। ফলে ভূমিকম্পের সময় অধিকাংশই বাড়িতেই ছিলেন। অনেকেই অনুভব না করলেও ফোনে এলার্ট পৌঁছতে বিষয়টা বুঝতে পারেন। ভূমিকম্পের পরিণতি কতটা ভয়ংকর হতে পারে তা বিগতদিনে একাধিকবার দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্কে মানুষ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘শুধরে যাও, নাহলে…’, নাম না করে রাষ্ট্রসংঘে ফের ‘সন্ত্রাসী’ পাকিস্তানকে তুলোধোনা জয়শংকরের
-
পুরভোটের আগে ফের সাংগঠনিক রদবদল বঙ্গ বিজেপিতে, বড় দায়িত্বে সজল
-
ভিনিসিয়াস-নুনেজদের স্বাগত জানাতে সেজে উঠছে যুবভারতী
-
রাষ্ট্রসংঘে মহানাটক! ইরানের দূতকে রহস্যময় উপহার দিতে গেলেন ইজরায়েলের প্রতিনিধি, তারপর…
-
২৪ দিনে ৫৫ নবজাতকের মৃত্যু! বিতর্কে কী বলছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল?