শান্তনু কর, জলপাইগুড়ি: সপ্তমীর রাতে নৃশংসতার সাক্ষী জলপাইগুড়ির কেরানিপাড়া। মণ্ডপ থেকে বাড়ি ফিরে বাবা ও মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ গুণধর ছেলের। ঘটনাস্থলেই মৃত মা। হাসপাতালে চিকিৎসাধীন বাবা।
জানা গিয়েছে, জলপাইগুড়ির কেরানিপাড়ার বাসিন্দা মলয় নাগ ও ছবি নাগ। তাঁদের ছেলে সমার্থ নাগ। সপ্তমীর রাতে বাড়িতেই ছিলেন বৃদ্ধ দম্পতি। তাঁদের ছেলে ছিল পাড়ার পুজোয়। অভিযোগ, সেখান থেকে ফিরে আচমকাই বাবা-মায়ের সঙ্গে অশান্তি শুরু করে সমার্থ। ক্রমেই তা চরমে ওঠে। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র দিয়ে বাবা-মাকে এলোপাথাড়ি কোপায় মদ্যপ যুবক।
[আরও পড়ুন: সপ্তমীর মাঝরাতে নরবলি! রাজবাড়ির অর্ধরাত্রির পুজোয় ঢুকতে পারে না আমজনতা]
ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় এলাকায়। আর্তনাদ শুনতে পেয়ে ঘটনাস্থলে যায় পাড়া-প্রতিবেশীরা। তড়িঘড়ি আহত দম্পতিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা ছবিদেবীকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসাধীন মলয়বাবু। এদিকে অভিযুক্ত সমার্থ নাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু কেন এই খুন? প্রাথমিক তদন্তে অনুমান, টাকা পয়সা নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা।
[আরও পড়ুন: রানাঘাটের পর কল্যাণী, নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে গয়নার দোকানে লুটপাট]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের