অন্নপূর্ণা যোজনার ভাতা না পেয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি চলছে। এরই মাঝে অন্য ছবি পূর্ব বর্ধমানের রায়না-১ ব্লকের উচিতপুর গ্রামে। অন্নপূর্ণা যোজনার টাকা যাতে দ্রুত বাকিদের অ্যাকাউন্টেও ঢুকে যায় সেই কামনা করে পুজো দিলেন ভাতা প্রাপকরা। রবিবার গ্রামের বিষহরি মায়ের মন্দিরে পুজো দেন তাঁরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কৃতজ্ঞতা জানিয়ে মিছিলও করা হয়।
আরও পড়ুন:
এদিন এই কর্মসূচির নেতৃত্ব দেন জামালপুর বিধানসভার ৪ নম্বর মণ্ডলের সভানেত্রী ডালু ধাড়া। তিনি বলেন, “আমরা অনেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনার ভাতা পাননি, তাঁদের জন্য আগামী সোমবার থেকে বাড়ি বাড়ি সমীক্ষা শুরু হবে।” সমীক্ষার ভিত্তিতে খুব দ্রুত সমস্ত যোগ্য উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, “যাঁরা পেয়েছেন তাঁরা খুশি হয়ে মায়ের কাছে পুজো দিলেন। যাঁরা এখনও পাননি তাঁরা যাতে দ্রুত পেয়ে যান তার কামনা করেও মায়ের কাছে পুজো দেওয়া হয়েছে।” মহিলারা জানান, মুখ্যমন্ত্রী ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সেই কথা রেখেছেন। যাঁরা এখনও ভাতা পাননি, তাঁরাও খুব শীঘ্রই এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে নিত্যদিন অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ক্ষোভ বিক্ষোভের ঘটনা ঘটছে। তারই মাঝে ব্যতিক্রমী চিত্র উচিতপুরে। গ্রামের মানুষ আস্থা রাখছেন সরকারের উপর। বিষহরি মায়ের উপরও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুজোর আগেই বঙ্গে শিল্পের জোয়ার! হলদিয়ায় ৬ হাজার কোটির বিনিয়োগ, আসছে এলএন্ডটিও
-
‘বিকিনি পরে ভাইকে রাখি পরানো জরুরি?’ পোশাক বিতর্কে কৃতীকে তোপ কঙ্গনার
-
আমদানিকৃত চিনি দু’মাসের মধ্যে বিক্রি করতে হবে, শর্করার কালোবাজারি রুখতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
-
চিনির মূল্যবৃদ্ধি রুখতে দ্রুত ‘অ্যাকশন’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরদিনই বাজারে হানা ইবির
-
ডার্বির পরই কাদাপাড়ায় মার খাচ্ছেন ভক্তরা! ক্রীড়ামন্ত্রীকে চিঠি ইস্টবেঙ্গলের