সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক মৃত্যু। কারখানায় কর্মরত অবস্থায় দুর্ঘটনার মুখে পড়েন তিনি। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম অমিত চট্টোপাধ্যায় (৫৫)। দুর্গাপুর ইস্পাত কারখানা বা ডিএসপির এক স্থায়ী কর্মী। র মেটেরিয়াল হ্যান্ডেলিং প্ল্যান্ট (RMHP অপারেশন) বিভাগে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার নাইট ডিউটিতে যোগ দিয়েছিলেন অমিতবাবু। শনিবার ভোরে ওল্ড সাইটের ট্রিপলারে কাজ করার সময় ওয়াগনের নিচে পড়ে যান তিনি। গুরুতর আঘাত লাগে। তড়িঘড়ি তাঁকে কারখানার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পর সেখান থেকে গান্ধীমোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। এ নিয়ে কারখানার তরফে এখনও কিছু জানানো হয়নি।
[আরও পড়ুন: অভিভাবক হারাল ‘সিনে শহর’, প্রয়াত মিডিয়া টাইকুন রামোজি রাও]

প্রসঙ্গত, অমিত দুর্গাপুর ইস্পাত নগরীর সি জোনের বাসিন্দা ছিলেন। স্ত্রী ও এক সন্তান রয়েছে। অমিত এলাকার জনপ্রিয় বাচিক শিল্পী ছিলেন। নানা অনুষ্ঠানে দক্ষতার সাথে সঞ্চালনা করেছেন। অমিতবাবুর মৃত্যুতে ইস্পাত কারখানার শ্রমিক মহলে শোকের ছায়া নেমেছে।
[আরও পড়ুন: রশিদ-ফারুকির দাপটে কিউয়িরা কুপোকাত, বড় ব্যবধানে জিতে সুপার এইটের পথে আফগানিস্তান]
সর্বশেষ খবর
-
খড়্গপুর আইআইটিতে পড়ুয়ার রহস্যমৃত্যু, পাশের কমপ্লেক্সের নিচে উদ্ধার রক্তাক্ত দেহ!
-
কলকাতায় নয়, প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে স্বাধীনতা দিবসে বাংলার এই গ্রামে তেরঙ্গা ওড়াবেন শুভেন্দু
-
মোসাদের শক্তিতে ‘পরাস্ত’ ইরান! কীভাবে ট্রাম্পের উপর হামলা বানচাল ‘বন্ধু’ ইজরায়েলের?
-
স্বাধীনতার উৎসবে দেশের ঐতিহ্য সন্ধান, ঘুরে আসুন ইউনেস্কো স্বীকৃত ৫ অসাধারণ জায়গায়
-
‘মুসলমানকে বিয়ে করে বউদি হয়ে গিয়েছ’, নিন্দুকের মুখে ছাই দিয়ে স্বরা বললেন…