পারিবারিক অশান্তির জের। মাকে গুলি করে ঘরে আগুন ধরিয়ে দিলেন যুবক। তারপর নিজেকে গুলি করে আত্মঘাতী হন যুবক। ঘটনাটি ঘটেছে আসানসোলের (Asansol ) কুলটি থানার কলেজ রোডের রামকৃষ্ণ সরণীতে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ওই যুবকের নাম রাজা মুখোপাধ্যায়। দিনভর নেশা করতেন ওই যুবক। প্রায়ই মা-বাবাকে চাপ দিয়ে টাকা আদায় করতো সে। দিতে রাজি না হলে প্রবল অশান্তি করতেন যুবক। বাবা-মাকে মারধরও করতেন বলে অভিযোগ। বেশ কিছুদিন ধরে বাড়ি বিক্রির জন্য বাবাকে চাপ দিচ্ছিলেন রাজা। তা নিয়েই বুধবার চরমে ওঠে অশান্তি। জানা যায়, প্রথমে রাজা তাঁর বাবা দয়াময়কে মারধর করেন। প্রাণে বাঁচতে তিনি পালিয়ে যান মেয়ের বাড়ি পুরুলিয়ার কাশিপুরে।
বৃহস্পতিবার ফের অশান্তি শুরু করেন রাজা। অভিযোগ, তখনই মাকে গুলি করেন যুবক। এরপর আগুন ধরিয়ে দেন বাড়িতে। তারপরই পরিস্থিতির জটিলতা বুঝে নিজের মাথায় গুলি চালান যুবক। প্রতিবেশীরা টের পেয়ে খবর দেয় থানায়। আগুন নিভিয়ে দুজনে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। দু’জনেরই মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই দেহদুটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
সর্বশেষ খবর
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর