সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছুটির দিনে ভয়াবহ দুর্ঘটনা। দিঘা থেকে কলকাতাগামী সরকারি বাসের সঙ্গে তেলের ট্যাঙ্কারের ধাক্কা। হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের ঘটনা। জখম হয়েছেন অন্তত ২৭ জন। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দিঘা থেকে কলকাতার উদ্দেশ্যে আসছিল ওই সরকারি বাসটি। সিগন্যালের কারণে হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে রামতরকের কাছে দাঁড়িয়ে পড়ে সরকারি বাসটি। একটি তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে সরকারি বাসে সজোরে ধাক্কা মারে। তাতেই ঘটে বিপত্তি। দুর্ঘটনা জেরে প্রায় ২৭ জন বাস যাত্রী জখম হন।
[আরও পড়ুন: পুলিশের অনুমতি ছাড়াই দিল্লিতে রাহুলের জন্য ‘সত্যাগ্রহ’ কংগ্রেসের, হাজির প্রিয়াঙ্কা-খাড়গে]
বেশ কয়েকজন বাসযাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। জাতীয় সড়কে দুর্ঘটনায় ব্যাপক যানজট তৈরি হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তমলুক ও কোলাঘাট থানার পুলিশ। দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
[আরও পড়ুন: বিশ্বজয় নীতু-সুইটির, বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা ভারতের]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি