Kharagpur

খড়গপুরে দিনেদুপুরে টাকা ছিনতাইয়ের চেষ্টা, চলল এলোপাথারি গুলি!

দিনেদুপুরে টাকা ছিনতাইয়ের চেষ্টা খড়গপুর শহরে। বাধা পেলে স্থানীয়দের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা! আতঙ্ক ছড়ালে বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর ঘটনায় খড়গপুরে রীতিমতো হইচই ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৯:১০

options
link
খড়গপুরে দিনেদুপুরে টাকা ছিনতাইয়ের চেষ্টা, চলল এলোপাথারি গুলি!
প্রতীকী ছবি।

দিনেদুপুরে টাকা ছিনতাইয়ের চেষ্টা খড়গপুর (Kharagpur) শহরে। বাধা পেলে স্থানীয়দের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা! আতঙ্ক ছড়ালে সেই সুযোগে বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর ঘটনায় খড়গপুরে রীতিমতো হইচই ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তারির আশ্বাস দেওয়া হয়েছে। অতীতে এভাবে দুষ্কৃতী হানার ঘটনা ঘটত! ফের কি শহরে দুষ্কৃতীরাজ শুরু হল? সেই প্রশ্ন উঠেছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়গপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের ঘটনা। ওই এলাকাতেই থাকেন রাজকুমার সিং নামে এক ব্যক্তি। মাছ ব্যবসার সঙ্গে তিনি জড়িয়ে আছেন। এদিন বেলায় ব্যবসার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। ওই টাকা তাঁর সংস্থার মালিকের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। ব্যাগভর্তি টাকা নিয়ে বাড়ির সামনে পৌঁছেছিলেন ওই ব্যক্তি। অভিযোগ, সেসময় একটি বাইকে করে তিন যুবক সেখানে পৌঁছয়। তাঁদের মুখে কালো কাপড় বাঁধা ছিল। কোনও কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তির কাছ থেকে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়!

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওই ব্যক্তি টাকাভর্তি ব্যাগ কাছছাড়া করতে রাজি হননি। এক দুষ্কৃতী ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাঁকে ধাক্কা দেওয়া হয়। খড়গপুরের পাঁচ নম্বর ওয়ার্ড যথেষ্ট জনবহুল। ঘটনার সময় রাস্তাঘাটে লোকজন ছিলেন! দুষ্কৃতীদের দেখে রাস্তায় স্থানীয়রা জড়ো হয়েছিলেন। ওই তিনজনকে পাকড়াও করার জন্য ঘিরে ফেলেছিলেন এলাকার লোকজন। এই অবস্থায় দুষ্কৃতীরা আর ব্যাগ ছিনতাই করার সুযোগ পায়নি। এদিকে স্থানীয়রা তাঁদের ধরতে ঘিরে ফেলেছে। দুষ্কৃতীরা এলোপাথারি গুলি চালায় বলে অভিযোগ। গুলি চলায় স্থানীয়রা ভয় পেয়ে যান। সেই সুযোগে দুষ্কৃতীরা বাইক চালিয়ে দ্রুত এলাকা ছাড়ে। গুলিতে কেউ জখম হয়নি বলে খবর। 

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন খড়গপুর থানার পুলিশ। থানায় অভিযোগও দায়ের হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.