এই স্কুলের বন্ধ ঘরে রয়েছে অশরীরীর আস্তানা

স্কুলের ওই বন্ধ ঘরের আশেপাশে গেলে অচেনা কোনও শক্তির উপস্থিতি সম্পর্কে আজও স্কুলের পড়ুয়ারা টের পান৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০১৬, ১৮:৩৫

options
link
এই স্কুলের বন্ধ ঘরে রয়েছে অশরীরীর আস্তানা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসানসোলের সেন্ট প্যাট্রিক হায়ার সেকেন্ডারি স্কুলটি প্রতিষ্ঠিত হয় ১৮৯১ সালে৷ ১০০ বছরেরও বেশি প্রাচীন এই স্কুল যে বহু ইতিহাসের সাক্ষী তা আর বলার অপেক্ষা রাখে না৷ কিন্তু এমন বহু ইতিহাস এই স্কুলের দেওয়ালে রয়ে গিয়েছে, যার কথা প্রকাশ্যে বলা বারণ৷ যা হয়তো অনুভব করেছেন সকলেই৷ কিন্তু সেই ইতিহাস নিয়ে আজও কেউ মুখ খোলেন না৷

Advertisement

SPS-Asansol

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আজও আসানসোলের সেন্ট প্যাট্রিক স্কুলে এমন একটি ঘর রয়েছে৷ যেই ঘরটিতে রয়েছে ভৌতিক আবেশ৷ শোনা যায়, এই ঘরটি নাকি প্রায় সবসময়ই বাইরে থেকে তালাবন্ধ অবস্থায় রাখা হয়৷ ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা কিংবা স্কুলের কোনও কর্মচারী ভুল করেও এই ঘরে প্রবেশ করেন না৷ কেবল প্রবেশ করেন না বললে ভুল, আসলে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এই ঘরটিতে কাউকে ঢুকতে দেওয়া হয় না৷

Advertisement

যদিও স্কুলের ওই বন্ধ ঘরটিকে নিয়ে নানা ধরনের ভৌতিক কাহিনী প্রচলিত রয়েছে, এবং অনেকেই স্কুলে নানা ধরনের ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছেন, তবু স্কুলের এই অন্ধকার ইতিহাস সম্পর্কে তেমনভাবে মুখ খোলেননি কেউই৷

তবে স্কুলের ওই বন্ধ ঘরের আশেপাশে গেলে অচেনা কোনও শক্তির উপস্থিতি সম্পর্কে আজও স্কুলের পড়ুয়ারা টের পান৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.