রঞ্জন মহাপাত্র, কাঁথি: নিয়ম ভেঙে মন্দারমণির সমুদ্র সৈকতে তৈরি হোটেলগুলির বিরুদ্ধে অভিযানে নামল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন৷ মঙ্গলবার সকালে ওই এলাকায় চারটি হোটেল ভেঙে দেওয়া হল প্রশাসনের তরফে৷ সমুদ্র সৈকতে অবৈধ হোটেল নির্মাণে স্থানীয় মন্দারমণি উপকূল থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে৷ ওই থানার ওসি পার্থ বিশ্বাসকে এই অভিযোগে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, এটা রুটিন বদলি৷ মন্দারমণির সমুদ্র সৈকতের পরিবেশ রক্ষায় সেখানে কোনওরকম নির্মাণ করা যাবে না বলে আগেই নির্দেশ দিয়েছিল হাই কোর্ট৷ সৈকতের সিআরজেড এলাকার নতুন নির্মাণের উপর প্রশাসনিক নিষেধাজ্ঞাও রয়েছে৷ দীর্ঘ কয়েক বছর ধরে ওই এলাকায় ১৪৪ ধারাও জারি করে রেখেছে প্রশাসন৷ অভিযোগ, প্রশাসনের নির্দেশকে অমান্য করেই ওই এলাকায় চারটি হোটেল গড়ে উঠেছিল৷
সোমবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসক রেশমি কোমল, পুলিশ সুপার অলোক রাজোরিয়া-সহ প্রশাসনের একাধিক আধিকারিক মন্দারমণি পরিদর্শনে যান৷ প্রশাসন সূত্রে খবর, তারপর রাতেই অবৈধ নির্মাণ ভাঙার বিষয়ে সিদ্ধান্ত নেয় প্রশাসন৷ জেলাশাসক রেশমি কোমল জানান, মন্দারমণিতে কয়েকটি হোটেল প্রশাসনের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে নির্মাণ কাজ করছিল৷ আমাদের চোখে পড়ার পর তা ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
কিয়ানের হ্যাটট্রিকে স্বস্তি, দু’ম্যাচ পর জয়ে ফিরে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল মোহনবাগান
-
সতীর্থর সঙ্গে পরকীয়া! সমকামী ভাইস ক্যাপ্টেনের ‘শাস্তি’র দাবি স্ত্রীর, কী সিদ্ধান্ত নিল অজি বোর্ড?
-
‘মিথ্যে বলছে কর্নাটক নির্বাচন কমিশন’, ভোটার তালিকায় নাম বাদ পড়ায় ফুঁসছেন প্রকাশ রাজ
-
ভগ্নিপতির কাঁধে চেপে গেছিলেন ‘জনতার দরবারে’, চাকরি পেলেন পূর্ব মেদিনীপুরের প্রতিবন্ধী যুবক
-
২০২০ সালে শমীকের উপর হামলা! অভিষেক, সুমিত-সহ মোট ৭৯ জনের বিরুদ্ধে এফআইআর