সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবৈধ কসাইখানা নিয়ে বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল আসানসোল৷ বিক্ষোভের মুখে পড়ে হেনস্তা হতে হল কেন্দ্রীয় নগরোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা বাবুল সুপ্রিয়কে৷ অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে৷
ঘটনার সূত্রপাত হয় বুধবার বেলার দিকে৷ যখন অবৈধ কসাইখানার প্রতিবাদ জানাতে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়ির সামনে জড়ো হন বিজেপি সমর্থকরা৷ অভিযোগ, খবর পেয়েই সেখানে এসে উপস্থিত হন শাসকদলের কর্মীরাও৷ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়৷ খবর পেয়েই সেখানে উপস্থিত হন বাবুল সুপ্রিয়৷ তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন উপস্থিত জনতা৷ এর মধ্যেই ভিড়ের মাঝ থেকে ঢিল এসে লাগে বাবুলের গায়ে৷ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিযন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী৷
পুরো ঘটনার দায় শাসকদলের উপর চাপিয়েছেন বাবুল সুপ্রিয়৷ তাঁর অভিযোগ, একটা শান্ত জমায়েতকে বিক্ষোভের রুপ দিয়েছে তৃণমূলের সমর্থকরা৷ রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ এনেছেন বিজেপি নেতা৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে ফোন করেও এব্যাপারে বিস্তারিত জানিয়েছেন তিনি৷ ঘটনার জেরে কাল ১২ ঘণ্টার জন্য আসানসোল বনধের ডাক দিয়েছে বিজেপি৷ শোনা গিয়েছে, কাল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হবে৷
সর্বশেষ খবর
-
আজ পানামার বিরুদ্ধে নামছে ভারত, কার্লোকে জবাব খালিদের
-
‘বিজেপি শাসনকালে বৈষম্য কমেছে দেশে’, দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিবসে বার্তা মোদির
-
‘টাকার বিনিময়ে ভিডিও করি না’, ইনফ্লুয়েন্সরদের বিজেপি যোগ বিতর্কে সাফ কথা ‘ফার্স্টবয়’ কিরণের
-
সরকারি রেজিস্ট্রেশন ছাড়া বিয়ে নয়, অসমে মুসলিমদের জন্য কড়া আইন হিমন্তর
-
‘বিগ বসের মতো আবর্জনা শো বন্ধ হোক,’ কেন সলমনকে তোপ দাগলেন কমেডিয়ান সুনীল?