সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: “রবীন্দ্রনাথ নজরুল নেতাজি বিবেকানন্দর ভূমে, সবাই হাতে হাত মিলিয়ে মাতি এই শান্তির নির্বাচনে”। হিংসাকে দূরে ঠেলে পঞ্চায়েত নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে গ্রামে গ্রামে গানের মধ্যে দিয়ে এরকমই শান্তির বাণী প্রচার করে চলেছেন এক বাউল পরিবার। রবিবার সকালে বাগনান থানার কালিকাপুরে দামোদর নদের তীরে দেখা হল এই বাউল পরিবারটির সঙ্গে। তখন তাঁরা গাইছেন, “এসো আমরা শপথ করি গো, হিংসা নয় আর কোনওখানে। সবাই হাতে হাত মিলিয়ে মাতি এই শান্তির নির্বাচনে।”
[অ্যাম্বুল্যান্সে ‘অসুস্থ’ প্রার্থী নাকি অন্য কেউ? হামলা এড়াতে নয়া রণনীতি বিজেপির]

তাঁদের চারপাশে তখন অনেকগুলি উৎসুক মুখের ভিড়। সকলের অনুরোধে একতারা বাজিয়ে একের পর এক গান গেয়ে চলেছেন মহিলা বাউল শিল্পী নবনীতা সিনহা। সঙ্গে দোতারা বাজিয়ে তাঁকে সঙ্গত করছেন তাঁর স্বামী সুবীর সিনহা। শুধু তাই নয়, তাঁদের দুই সন্তান দশ বছরের দেবাদৃত ও আট বছরের দেবান্বিৎ ডুগি ও খঞ্জনি বাজিয়ে তাদের মা-বাবার সঙ্গে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছে। সুবীরবাবুর অসাধারণ কথা ও সুরে এবং নবনীতাদেবীর সুরেলা কণ্ঠের জাদুতে গানগুলি গ্রামের মানুষদের কাছে ভীষণ ভাবে সমাদৃত হয়েছে। প্রতিটি গানের শেষে হাততালি ও প্রশংসাসূচক অব্যয় ভেসে আসছিল গ্রামবাসীদের কাছ থেকে। বাগনান থানার বাগুর গ্রামের বাসিন্দা সুবীরবাবু পেশায় একজন শিক্ষক। এছাড়াও তিনি তথ্য ও সংস্কৃতি দপ্তরের নথিভুক্ত বাউল শিল্পী হিসাবে পরিচিত। তিনি জানান, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কিছু কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত হিংসার খবর আসছে। তাই তিনি গ্রামের মানুষের কাছে বার্তা দিতে চান যে ভোট আসবে ভোট যাবে কিন্তু সেই ভোটকে কেন্দ্র করে কোনওভাবেই বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নজরুল, নেতাজির পুণ্যভূমিকে রক্তাক্ত হতে দেওয়া যাবে না।
[ছেলের স্বপ্ন সফলে প্রতিবাদী সৌরভ চৌধুরির মা পঞ্চায়েতে প্রার্থী]

সুবীরবাবু জানান, ছুটির দিনগুলিতে তাঁরা সপরিবারে গ্রামে গ্রামে তাঁর নিজের লেখা ও সুরারোপিত গান ছাড়াও লালন ফকিরের গান পরিবেশন করছেন। এই ব্যাপারে তিনি তাঁর স্ত্রী ও সন্তানদের ভীষণ সহযোগিতা পাচ্ছেন, গ্রামের মানুষরাও খুশি হচ্ছেন। পরিশেষে নবনীতাদেবীর সঙ্গে গলা মিলিয়ে গ্রামবাসীদের কেউ কেউ গেয়ে উঠলেন, ”সারা বিশ্ব জানে ভারত নানা ধর্মের দেশ, এখানে নানান মানুষ নানান মত তাদের অন্তরে নেই দ্বেষ।”
[পঞ্চায়েতে দিকে দিকে সংঘর্ষ, ভোটকর্মীদের অভয় দিতে মাঠে নামল কমিশন]
সর্বশেষ খবর
-
‘আজও তিনি আমার কাছে জীবন্ত, তাহলে কেন স্মৃতিচারণা?’ জন্ম শতবর্ষে উত্তম স্মরণে সাবিত্রী
-
অবসরের প্রস্তাব শুনে রেগে গেলেও রাজি হয়ে যান রোহিত! প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট
-
সিন্ধুচুক্তি নিয়ে নয়া কাঁদুনি! আন্তর্জাতিক আদালতের রায় দিল্লি খারিজ করতেই আলোচনায় বসতে চায় পাকিস্তান
-
তিনিই সর্বকালের শ্রেষ্ঠ! ‘জমা খরচের হিসাব’ দেখিয়ে গোট বিতর্কে ইতি টানলেন ‘অন্তর্মুখী’ মেসি
-
হোয়াটস অ্যাপ ডিপি ব্যবহার করে সাইবার প্রতারণার নয়া ফাঁদ, নিমেষে গায়েব লাখ লাখ টাকা