সোমনাথ পাল, বনগাঁ: সোশ্যাল মিডিয়া আলাপ। এক বছর ধরে প্রেম করেছেন দু’জনে। সম্পর্কে গভীরতা ছুঁয়েছিল শরীরকে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা প্রেমিকার সঙ্গে এক যুবক সহবাস করেছেন বলে অভিযোগ। ওই কিশোরীর দাবি, আট মাসের গর্ভবতী সে। কিন্তু, বিয়ে করতে রাজি হচ্ছে না ওই যুবক। গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই নাবালিকার পরিবার। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
[ রেললাইন থেকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, খুন বলে অনুমান পুলিশের]
নদিয়ার হাঁসখালির বাসিন্দা সুমন বিশ্বাস। বছর খানেক আগে সোশ্যাল মিডিয়া নবম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে আলাপ হয় তাঁর। পরিবারের অভিযোগ, নিজেকে সফটও্য়ার ইঞ্জিনিয়ার বলে পরিচয় দিয়েছিল সুমন। অল্প সময়েই ওই নাবালিকার সঙ্গে তার ঘনিষ্ট সম্পর্ক তৈরি হয় ওই যুবকের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্কেও লিপ্ত হয় সুমন। প্রথম অবশ্য বাড়িতে কিছই জানায়নি নবম শ্রেণির ছাত্রীটি। কিন্তু, যখন সে গর্ভবতী হয়ে পড়েন, তখন সবকিছু জানাজানি হয়ে যায়। নির্যাতিতার দাবি, বিয়েতে সুমনকে রাজি করানোর বহু চেষ্টা করেছিল সে। কিন্তু, লাভ হয়নি। শেষপর্যন্ত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে সুমন বিশ্বাসের বিরুদ্ধে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার পরিবার। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
[ জিও-র টাওয়ার বসানোর নামে লক্ষাধিক টাকার প্রতারণা, শ্রীঘরে চার যুবক]
সর্বশেষ খবর
-
কলকাতা লিগের ডার্বিতে নামার আগে সামনে ইউনাইটেড, কোন চিন্তা ভাবাচ্ছে ইস্টবেঙ্গলকে?
-
নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডে, পাহাড়ে ফের ভারী বৃষ্টির সর্তকতা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
-
এড়িয়েছিলেন প্রথম তলব! ক্যামাক স্ট্রিট কাণ্ডে অবশেষে থানায় ডেরেক, আজই হাজিরা দেবেন সুমিতও
-
‘ককরোচ’ আন্দোলনের পর প্রথমবার, জেন জির ‘মন কি বাত’ শুনতে কলেজ ক্যাম্পাসে মোদি
-
‘দিল্লি বিস্ফোরণে আপনার টাকা’, ৭ দিন ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রবীণ দম্পতি, ৩০ লাখ লুট