ক্ষোভে ফুঁসছে বাসন্তী, চড়াবিদ্যায় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পুলিশ

মোতায়েন প্রচুর নিরাপত্তাকর্মী, চলছে পুলিশের টহলদারি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৯, ২০১৮, ০৭:১৫

options
link
ক্ষোভে ফুঁসছে বাসন্তী, চড়াবিদ্যায় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পুলিশ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় ক্ষোভে ফুঁসছে বাসন্তী। শুক্রবার মৃতদেহ উদ্ধারে গিয়ে গ্রামবাসীদের  বিক্ষোভে মুখে পড়ে পুলিশ। চড়াবিদ্যায় মিলনপাড়া মোড়ে পুলিশকর্মীদের ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এদিকে এদিন বাসন্তীতে গুলিবিদ্ধ আরও এক স্কুল পড়ুয়াকে ভরতি করা হয়েছে হাসপাতালে। এলাকায় প্রতিটি মোড়েই মোতায়েন প্রচুর পুলিশকর্মী। শুরু হয়েছে ধরপাকড়। পুলিশের দাবি, এলাকা থেকে ৪০০ রাউন্ড গুলির খোল উদ্ধার করা গিয়েছে।

Advertisement

[গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত বাসন্তী, গুলিবিদ্ধ হয়ে বালক-সহ মৃত ২]

Advertisement

গোষ্ঠী সংঘর্ষে বারবার খবরের শিরোনামে উঠে আসে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। তবে গত কয়েক দিনে এলাকায় বড় কোন অশান্তি হয়নি। স্বস্তিতে ছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু, বৃহস্পতিবার আচমকাই গোষ্ঠী সংঘর্ষে তেতে ওঠে এলাকা। দিনভর চলে গুলি-বোমার লড়াই। গুলিবিদ্ধ হয়ে বেঘোরে প্রাণ গিয়েছে এক স্কুল পড়ুয়া-সহ ২ জনের। আহত হন এক পুলিশকর্মী-৭ জন। শুক্রবার সকালেও গুলিবিদ্ধ আরও এক স্কুল পড়ুয়াকে ভরতি করা হয় হাসপাতালে। আর তাতেই ক্ষোভে চরমে পৌঁছেছে স্থানীয় বাসিন্দাদের। শুক্রবার সকাল থেকে চড়াবিদ্যা-সহ বিভিন্ন জায়গায় দোষীদের শাস্তির দাবিতে শুরু বিক্ষোভ-অবরোধ। চড়াবিদ্যায় মিলনপাড়ায় মৃতদেহ উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। বৃহস্পতিবার বাসন্তীতে গুলিবিদ্ধ মারা গিয়েছিলেন হাসান মোল্লা নামে এক যুবক। জানা গিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে বাড়িতে রেখে দিয়েছিলেন গ্রামবাসীরা। সকালে চড়াবিদ্যায় মিলনপাড়া এলাকায় বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করতে গিয়েছিল পুলিশ। কিন্তু, মৃতদেহ উদ্ধার করা তো দূরের কথা, উলটে পুলিশকেই ঘিরে ধরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। আটকে রাখা হয় মৃতদেহ। প্রায় ঘন্টা দুয়েক ধরে চলে বিক্ষোভ। শেষপর্যন্ত পুলিশ দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভে ওঠে। মৃতদেহ উদ্ধার ময়নাতদন্তে পাঠায় পুলিশ। তবে শুধু চড়াবিদ্যাই নয়, সকাল থেকে বাসন্তীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ-অবরোধ হয়। সবমিলিয়ে গোষ্ঠী সংঘর্ষের ২৪ ঘণ্টা পরও কার্যত অগ্নিগর্ভ বাসন্তী। ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

basanti1

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকার প্রতি মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। চলছে পুলিশি টহলদারিও। ধরপাকড়ও শুরু করেছে পুলিশ। বাসন্তীতে থেকে এখনও পর্যন্ত ৪০০ রাউন্ড গুলি খোল উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

boy_web

ছবি: বিশ্বজিৎ নস্কর

[তমলুকের বারুনি মেলায় নজির, দেহদানের অঙ্গীকার ২৫ জনের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.