বিএমসির জরিমানায় নাজেহাল, মমতার দ্বারস্থ মুম্বইয়ের বাঙালি স্বর্ণকাররা

মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন স্বর্ণকাররা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০১৯, ১৫:৩৬

options
link
বিএমসির জরিমানায় নাজেহাল, মমতার দ্বারস্থ মুম্বইয়ের বাঙালি স্বর্ণকাররা

স্টাফ রিপোর্টার, মুম্বই: মুম্বই শহরের স্বর্ণকাররা তাঁদের সমস্যা মেটাতে আর্জি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সমস্যার কথা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে চিঠিও পাঠানো হয়েছে।

Advertisement

দেড়শো বছর আগে স্থাপিত মুম্বইয়ের জহুরি বাজারের বাঙালি স্বর্ণকারের সংখ্যা এখন প্রায় ছয় লক্ষ। দক্ষিণ মুম্বইয়ের কালবাদেবী অঞ্চলেই মূলত সোনার ব্যবসা চলে। দেশের প্রায় ৭০ শতাংশ সোনার ব্যবসা এখান থেকেই হয়। একশো বছরেরও বেশি সময় ধরে বাঙালি কারিগরেরা এখানে সাফল্যের সঙ্গে কাজ করে আসছেন। বেশিরভাগই বংশানুক্রমে এই পেশায় যুক্ত। ১৯৯৮ সাল পর্যন্ত ছবিটা এরকমই ছিল। তারপরেই ছবিটা পাল্টাতে থাকে। স্থানীয় কিছু মানুষ একটি সংগঠনের মাধ্যমে সোনার কাজের কারণে পরিবেশ দূষণ ও অগ্নিসুরক্ষার প্রশ্ন তুলে শহরের বুকে সোনার কাজ করা বন্ধ করতে বলেন। এ ব্যাপারে ‘পশ্চিমবাঙ্গাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর সভাপতি রঞ্জিত দত্ত বলেন, “মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর এই নির্দেশের দিকে দৃষ্টি আকর্ষণের জন্য আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত আবেদন জানিয়েছি। আর্জি জানিয়েছি তাঁর হস্তক্ষেপে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর এই নির্দেশ যাতে পুনর্বিবেচিত হয়। যদি আমাদের স্থানান্তরিত হতে হয়, তাহলে দেশের সব থেকে বড় স্বর্ণব্যবসার কেন্দ্র ও স্বর্ণশিল্পের ক্ষতি নিশ্চিত বলে আমাদের ধারণা।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[আন্তর্জাতিক পরীক্ষায় ‘ফেল’, দেশের নামী সংস্থার বোতলবন্দি জলে মিলল প্লাস্টিক]

সংগঠনটি এই অভিযোগ নিয়ে বম্বে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে। এর পাল্টা জহুরি বাজারের কারিগরেরা ‘পশ্চিমবাঙ্গাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর মাধ্যমে সেই আদেশপত্রের মোকাবিলায় পথে নামে। এই পিটিশনের জন্য বৃহন্মুম্বই পুরনিগম থেকেও মাঝেমাঝেই স্বর্ণ কারিগরদের কাজ বন্ধ করা, সোনার সোল্ডার কাজে চার ইঞ্চির গ্যাস লাইটার ব্যবহার ইত্যাদির জন্য ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করার মতো ঘটনাও ঘটতে থাকে। এই কারণে স্বর্ণশিল্পীরা বিএমসির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। আদালত স্বর্ণশিল্পীদের কাজের ব্যাপারে বিভিন্ন বিধিনিষেধ মেনে কাজ করার নির্দেশ দেয়। সেই অনুসারে স্বর্ণশিল্পীরা কাজ করতে গেলেও বাধা আসে। মুম্বইয়ের বিরোধী সংগঠনের চাপে পড়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস স্বর্ণশিল্পীদের দক্ষিণ মুম্বইয়ের শহরাঞ্চল থেকে স্থানান্তরিত করার নির্দেশ জারি করেন।

Advertisement
[ফের শিরোনামে পিএনবির ব্রাডি হাউস শাখা, ৯ কোটির নয়া কেলেঙ্কারির হদিশ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.