সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কয়েক মুহূর্তের অপেক্ষা৷ তারপরেই যবনিকা পড়তে চলেছে এই সময়ের সবচেয়ে বড় জল্পনার৷ বাংলার মসনদে বসছেন কে, তার উত্তর মিলতে চলেছে রাত পোহালেই৷ দীর্ঘ কয়েক মাসের মিটিং-মিছিল, রাজনৈতিক কচকচানি, সাত দফার গণতন্ত্রের উৎসব শেষে ১৯ মে, বৃহস্পতিবার বেলাশেষেই স্পষ্ট হয়ে যাবে সব চিত্র৷
রাজ্যজুড়ে এই অকাল বিজয়ায় সামিল হতে চলেছে ‘সংবাদ প্রতিদিন’ও৷ এদিন সকাল থেকেই সংবাদ প্রতিদিন-এর ওয়েবসাইট হাজির হচ্ছে একদম নতুন রূপে৷
সকাল আটটা থেকে ভোটগণনার প্রতিমুহূর্তের টাটকা আপডেট পাবেন Sangbadpratidin.in –এ৷ ‘শ্রাচী বাংলার রায় ২০১৬’-য়৷ আপনার প্রিয় প্রার্থী এগোল না পিছোল, তা জানতে চোখ রাখুন এই ডিজিটাল মাধ্যমে৷
শুধুমাত্র অফিস বা বাড়ির ডেস্কটপ নয়, এটি মিলবে আপনার স্মার্টফোনেও৷ তাই আপনি যেখানেই থাকুন না কেন, গণনার সব খবরই থাকবে আপনার নাগালে৷
বৃহস্পতিবার সকাল ৮টা থেকেই গণনার খুঁটিনাটি টাটকা আপডেটের জন্য ক্লিক করুন Sangbadpratidin.in৷ সাক্ষী হোন এক অনন্য অভিজ্ঞতার৷
সর্বশেষ খবর
-
সপ্তমীর সাজে রাখছেন লিকুইড লিপস্টিক? এই ৬ ভুল করলে সাজ হবে ঘেঁটে ঘ!
-
পুজোর মরশুমে সুখবর, টয় ট্রেনে আরও ৬ জয় রাইড
-
আরও এক রাজ্যে কার্যকর অভিন্ন দেওয়ানি বিধি! শাহী টার্গেট পূরণের লক্ষ্যে এগোচ্ছে বিজেপি
-
সরল সেন্সরের কাঁচি! চৈনিক ‘চাল শুধরে’ অবশেষে ছাড়পত্র পেল সলমনের ‘মাতৃভূমি’
-
‘বাংলা থেকে কোনও সম্মান পাইনি’, এশিয়াডে ঐতিহাসিক সোনা জিতেও আক্ষেপ দমদমের অঙ্কিতার