ঠিক যেন সিনেমার ক্রাইম সিন। দিনের আলোয় এক ব্যক্তিকে এলোপাথাড়ি কোপ। সঙ্গে সঙ্গে রক্তাক্ত শরীর লুটিয়ে পড়ে মাটিতে। সোমবার ভাঙড় ২ নম্বর বিডিও অফিসের সামনে এমনই হাড়হিম করা ঘটনা ঘটে। ভাঙড়ের (Bhangar) তৃণমূল নেতা রজ্জাক খাঁ খুনের মূল অভিযুক্ত রফিকুল খানকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়েছে অস্ত্র।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে বিডিও অফিসের গেটের সামনে ঘোরাফেরা করতে দেখা যায় রফিকুল খানকে। আচমকাই তাঁকে লক্ষ্য করে এলোপাথারি কোপাতে থাকে কয়েকজন দুষ্কৃতী। আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন রফিকুল খান। পুলিশ সূত্রে খবর, রফিকুলের বাড়ি ভাঙ্গরের চক মরিচা এলাকায়।
প্রসঙ্গত, ২০২৫ সালে ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা রজ্জাক খাঁ খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত রফিকুল খান। সেই অভিযোগে তাঁকে গ্রেফতারও করেছিল পুলিশ। সূত্রের খবর, কয়েকদিন আগে ছাড়া পেয়ে বাড়িতেই ছিলেন রফিকুল। এদিন বিডিও অফিসের সামনে আসতেই তাঁকে খুনের চেষ্টার অভিযোগ। তদন্ত নেমে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে বিজয়গঞ্জ থানার পুলিশ।
উল্লেখ্য, রজ্জাক খুনের ঘটনার নেপথ্যে উঠে এসেছিল বিজয়গঞ্জ বাজারের দখল ও জমিজমা সংক্রান্ত বিবাদ। এবার সেই তৃণমূল নেতা খুনের মূল অভিযুক্তকে কোপানোর চেষ্টায় একাধিক প্রশ্ন দানা বাধছে। কে, কারা খুনের চেষ্টা করল রফিকুলকে? রজ্জাক খুনের বদলা নাকি অন্য কোনও কারন? এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। ভোটের আগে ভাঙড়ের এই ঘটনা নিঃসন্দেহে সাধারণ মানুষের মনে ভয় ধরাচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের