সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকৃতির রোষে কার্যত তছনছ হয়েছে পাহাড়। একটানা অতি বর্ষণ। জলের তোরে ভেসে গিয়েছে বাড়ি, গাড়ি, এমনকী মানুষের শেষ সম্বলটুকুও। একাধিক জায়গায় নেমেছে ধস। গত কয়েকদিনে বেড়েছে নিহত ও আহতের সংখ্যা। চারপাশে শুধুই ধ্বংসলীলা। অতিবৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক এলাকা এখনও বিপর্যস্ত। জলপাইগুড়ি, ধুপগুড়ি, পানবাড়ি, কুলাপাড়া সহ বিস্তীর্ণ অঞ্চলে ঘরবাড়ি ও চাষের জমি জলমগ্ন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে ভারত সেবাশ্রম সংঘ।
সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানিয়েছেন, দুর্গত এলাকাগুলিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা। তাঁরা স্থানীয় মানুষদের হাতে তুলে দিচ্ছেন শুকনো খাবার, জামাকাপড় ও প্রয়োজনীয় বস্ত্রসামগ্রী। এছাড়াও দুর্গত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে তাঁদের আশ্রয় ও চিকিৎসার ব্যবস্থাও করছেন তাঁরা।
স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, “ভারত সেবাশ্রম সংঘ সবসময় মানবসেবার আদর্শে বিশ্বাসী। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকতে আমাদের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
সর্বশেষ খবর
-
ভূরি ভূরি সুযোগ নষ্টের ম্যাচে টাইব্রেকারে জয়, ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল
-
পাঞ্জাবেই সংখ্যালঘু হওয়ার পথে শিখেরা! ‘বেশি করে সন্তান নিন’, বলছে উদ্বিগ্ন অকাল তখত
-
কোর্টের নির্দেশে ‘অস্থায়ী’, বিরোধী দলনেতা হিসাবে সেই ঋতব্রতর নাম উঠল বিধানসভার বোর্ডে
-
পুকুরে অন্নপূর্ণার ফর্ম! টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন মহিলারা
-
রোজ মিষ্টি খাচ্ছেন! অজান্তে বাড়ছে টাক পড়ার আশঙ্কা, কী বলছেন চিকিৎসকরা?