Tarapith Mandir

তারকেশ্বরের পর তারাপীঠ! কৌশিকী অমাবস্যায় মা তারার মন্দিরেও হবে পুষ্পবৃষ্টি

অমাবস্যার আগেই তারাপীঠে একটি নতুন সেবা শিবিরের উদ্বোধন করতে যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ১৫:২২

options
link
তারকেশ্বরের পর তারাপীঠ! কৌশিকী অমাবস্যায় মা তারার মন্দিরেও হবে পুষ্পবৃষ্টি
ছবি এআই দ্বারা নির্মিত।

কৌশিকী অমাবস্যাকে আরও জাঁকজমকপূর্ণ ও স্মরণীয় করে তুলতে এবার বড় পরিকল্পনা রাজ্য সরকারের। তারকেশ্বরের আদলে এবার কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠ মন্দির (Tarapith Mandir) চত্বরে আগত লক্ষ লক্ষ ভক্তের উপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির পরিকল্পনা। একই সঙ্গে অমাবস্যার আগেই তারাপীঠে একটি নতুন সেবা শিবিরের উদ্বোধন করতে যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই দুই কর্মসূচিকে সামনে রেখে কৌশিকী অমাবস্যার প্রায় দেড় মাস আগে তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের কার্যালয়ে উচ্চপর্যায়ের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।

Advertisement

বৈঠক শেষে কৃষিমন্ত্রী বলেন, ”তারাপীঠের উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ, চলমান প্রকল্প এবং কৌশিকী অমাবস্যাকে নতুন সরকারের উদ্যোগে আরও সুশৃঙ্খল ও আকর্ষণীয়ভাবে আয়োজন করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”

প্রতি বছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠে কয়েক লক্ষ পুণ্যার্থীর ঢল নামে। আগামী ১০ সেপ্টেম্বর এবার অমাবস্যা পড়েছে। রাজ্যে পালাবদলের পর তারাপীঠ মন্দিরে নতুন কমিটি গঠন হয়েছে। নিয়মে একগুচ্ছ বদল আনা হয়েছে। বিশেষ করে কৌশিক অমাবস্যাকে সামনে রেখে এখন থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। বিশেষ করে কৌশিকী অমাবস্যায় বিপুল জনসমাগমকে কেন্দ্র করে ভক্তদের স্বাগত জানাতে এবার নতুন উদ্যোগ হিসেবে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির পরিকল্পনা নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা শুরু হয়েছে। বৈঠকে ভক্তদের নির্বিঘ্নে পুজো দেওয়ার ব্যবস্থা, নিরাপত্তা জোরদার করা, পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, অস্থায়ী চিকিৎসা শিবির, যান চলাচল নিয়ন্ত্রণ, পার্কিং, ভিড় নিয়ন্ত্রণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় প্রতিটি বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে।

Advertisement

এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল, বিধায়ক ধ্রুব সাহা, তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায়। বৈঠক শেষে কৃষিমন্ত্রী বলেন, ”তারাপীঠের উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ, চলমান প্রকল্প এবং কৌশিকী অমাবস্যাকে নতুন সরকারের উদ্যোগে আরও সুশৃঙ্খল ও আকর্ষণীয়ভাবে আয়োজন করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।” বলে রাখা প্রয়োজন, এবার তারকেশ্বরে এবার শ্রাবণ মেলাকে কেন্দ্র করে বড়সড় পরিকল্পনা করে রাজ্য সরকার। ভক্তদের স্বাগত জানাতে প্রত্যেক রবিবার কপ্টার থেকে করা হচ্ছে পুষ্পবৃষ্টিও। এবার সেই ছবিই আগামী কৌশিকী অমাবস্যায় দেখা যেতে পারে তারাপীঠে। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.