BJP

ভোটের আগে বাড়ছে উত্তাপ! কোচবিহারে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র রথ ভাঙচুর, উত্তেজনা

আজ বৃহস্পতিবার এই 'পরিবর্তন যাত্রা' কর্মসূচিতে অংশ নিয়ে সভা করতে কোচবিহারে শীতলকুচিতে আসার কথা রয়েছে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জিতিন প্রসাদের।

বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৬, ১৪:২১

options
link
ভোটের আগে বাড়ছে উত্তাপ! কোচবিহারে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র রথ ভাঙচুর, উত্তেজনা
ভাঙচুর বিজেপির প্রচার গাড়িতে।

গত রবিবার কোচবিহারে (Cooch Behar) বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র আনুষ্ঠানিক সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বুধবার মাঝরাস্তাতেই সেই কর্মসূচির রথ অর্থাৎ গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। যা নিয়ে বুধবার সন্ধ্যায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে কোচবিহার ২ নম্বর ব্লকের রাজারহাট সংলগ্ন এলাকায়। বিজেপির (BJP) অভিযোগ, এই ঘটনায় স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। এর মধ্যেই আজ বৃহস্পতিবার ওই ভাঙা গাড়ি নিয়েই বিজেপি নেতাকর্মীরা বের হন। যা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।

Advertisement

উদ্বোধনের পরই তিনদিন দোলযাত্রার জন্য কার্যত থমকে থাকার পর বৃহস্পতিবার থেকে ফের সেই রথের পরিক্রমা শুরু করানোর পরিকল্পনা নিয়েছিল বিজেপি। আজ বৃহস্পতিবার এই ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে সভা করতে কোচবিহারে শীতলকুচিতে আসার কথা রয়েছে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জিতিন প্রসাদের। জানা যায়, বুধবার রাতে বিজেপির সেই রথ নিরাপদে রাখার জন্য কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের পুন্ডিবাড়ি এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তবে সেখানে পৌঁছানোর আগেই রথ আটকে ভাঙচুর করে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পরেই কোচবিহার উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায় বলেন, ”রথযাত্রা বৃহস্পতিবার থেকে ফের জেলায় শুরু হচ্ছে। তার আগে রথ যাতে নির্দিষ্ট একটি নিরাপদ স্থানে রাখা যায়, তার জন্য পুন্ডিবাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় রাজারহাট এলাকায় তৃণমূলের যুব সংগঠনের সহ-সভাপতি সায়নদীপ গোস্বামীর নেতৃত্বে কয়েকজন তৃণমূল কর্মী সেখানে পৌঁছে গাড়িটি আটকে দেয়। পুলিশের সামনেই গাড়ি ভাঙচুর করা হয় অথচ পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যদিও তৃণমূলের তরফে এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। এমনকী এমন কোনও ঘটনা ঘটেনি বলেও দাবি কোচবিহার দু’নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শুভঙ্কর দে’র। তিনি বলেন, ”বিজেপির রথের উপরে কোনও হামলার ঘটনাই ঘটেনি। তৃণমূলের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। বিজেপি প্রমাণও করতে পারবে না।” আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Advertisement

এমন কোনও ঘটনা ঘটেনি বলেও দাবি কোচবিহার দু’নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শুভঙ্কর দে’র। তিনি বলেন, ”বিজেপির রথের উপরে কোনও হামলার ঘটনাই ঘটেনি। তৃণমূলের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। বিজেপি প্রমাণও করতে পারবে না।”

জানা যায়, ঘটনার পরে এদিন সকালে ভাঙা গাড়ি নিয়েই বের হন বিজেপি নেতাকর্মীরা। সেই সময় কোচবিহার দু’নম্বর ব্লকের খাগড়াবাড়ি এলাকায় তৃণমূলের তরফে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়। জানা গিয়েছে, পুন্ডিবাড়ি হয়ে বিজেপির এই রথ মাথাভাঙ্গা বিধানসভার উপর দিয়ে শীতলকুচিতে যাবে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.