Sandeshkhali

টার্গেট সন্দেশখালির বিজেপি নেতা! গভীর রাতে পরপর গুলি, নেপথ্যে কী কারণ?

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার জুম্মান শেখ নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১৮:১৫

options
link
টার্গেট সন্দেশখালির বিজেপি নেতা! গভীর রাতে পরপর গুলি, নেপথ্যে কী কারণ?
প্রতীকী ছবি।

গভীর রাতে পরপর চলল গুলি! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সন্দেশখালি (Sandeshkhali) ১ নম্বর ব্লকের অন্তর্গত ন্যাজাট থানার খাঁস শাকদহ এলাকায়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গুলির খোল উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার জুম্মান শেখ নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। কোন রকমে প্রাণে বেঁচে যায় ওই ব্যক্তি। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে গুলির খোল উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

Advertisement

এলাকা দখলকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই দুষ্কৃতীদের মধ্যে গন্ডগোল ঝামেলা লেগেছিল। শুক্রবার গভীর রাতে সেই ঘটনার বহিঃপ্রকাশ ঘটে। দুষ্কৃতীদের এক গোষ্ঠী অপর গোষ্ঠীদের লক্ষ্য করে গুলি চালায়। তবে এলাকার বাসিন্দাদের এই অভিযোগ অস্বীকার করে বিজেপি কর্মীদের দাবি, এই জুম্মান শেখ বিজেপির সক্রিয় কর্মী। তাঁকে পরিকল্পনা করে খুন করার জন্য শেখ শাহাজাহানের বেশ কিছু দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

Advertisement

এই প্রসঙ্গে স্থানীয় বিজেপির মন্ডল সভাপতি রবিন দাস বলেন, “জুম্মার শেখ আমাদের সংখ্যালঘু মোর্চার নেতা, তাxকে খুন করার পরিকল্পনা করছে শেখ শাহজাহানের দুষ্কৃতীরা, বিষয়টা পুলিশকে জানিয়েছি।” এই প্রসঙ্গে সন্দেশখালFর বিধায়ক সনদ সরদার বলেন, “জুম্মান শেখ নামে কোনও বিজেপির কর্মী সন্দেশখালিতে নেই, পুলিশের কাছে অনুরোধ করব ঘটনার তদন্ত সঠিকভাবে করতে।” আলাউদ্দিন মোল্লা, জুলফিকার গাজিদের মত স্থানীয় বাসিন্দারা বলেন, “এই জুম্মান শেখ এলাকার একজন কুখ্যাত দুষ্কৃতি, মেছো ভেড়ি দখল, ডাকাতি সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।” দুষ্কৃতীদের মধ্যে ভাগাভাগি টাকাকে কেন্দ্র করে এই ঝামেলা হয়েছে বলে দাবি স্থানীয়দের একাংশের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.