সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেট পরীক্ষার্থীদের প্রতারণা করার অভিযোগে ধৃত রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের ফের তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। তদন্তের স্বার্থে তাঁর পুলিশি হেফাজতেরই নির্দেশ দেওয়া হল বুধবার।
West Bengal BJP Vice President Jay Prakash Majumdar arrested for fraud in connection with TET exams, has been sent to 3 day police custody
Advertisement— ANI (@ANI_news) January 18, 2017
Advertisement
সুপ্রিম কোর্টে মামলা করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েক জন টেট প্রার্থীর কাছ থেকে ৭.২০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে রাজ্য বিজেপির সহ-সভাপতি নেতা জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে৷ গত ২৮ আগস্ট বিধাননগর উত্তর থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেন টেট পরীক্ষার্থীদের সংগঠনের আহ্বায়ক জনৈক অরূপ রতন রায়৷ তাঁর লিখিত অভিযোগ ছিল, টেট পরীক্ষার্থীদের হয়ে সুপ্রিম কোর্টে মামলা করিয়ে দেওয়ার নাম করে ওই অর্থ নেন জয়প্রকাশ মজুমদার৷ মামলার জন্য কোনওরকম তদ্বির তো তিনি করেননি, উল্টে দীর্ঘদিন ধরে টাকা আটকে রেখেছিলেন জয়প্রকাশবাবু৷ এরপরই বারবার তাঁকে ডাক পাঠায় পুলিশ। শনিবার, ১৪ জানুয়ারি দীর্ঘ জেরার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। জেরায় টাকা নেওয়ার কথাও স্বীকারও করেছেন বিজেপি নেতা। জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন তিনি। তাই ধৃত নেতার জামিন মঞ্জুর করল না পুলিশ।
পুলিশি হেফাজতে প্রতারণা কাণ্ডে ধৃত বিজেপি নেতা জয়প্রকাশ
গ্রেপ্তার বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার
সর্বশেষ খবর
-
‘কলকাতা বইমেলা একটি সংগঠনের নয়’, প্রাঙ্গন সবার জন্য উন্মুক্ত করতে উদ্যোগী সংঘ
-
শ্যামাপ্রসাদের ভিটে সংস্কারে ২০০ কোটি, বসবে ১২৫ ফুটের মূর্তিও, বদলের আশা পর্যটন মানচিত্র
-
জুলাইতেই জ্বালানি মানচিত্রে নতুন অধ্যায়, অশোকনগরে শুরু বাণিজ্যিক তেল উত্তোলন
-
মেসির মায়ামিতে নিষ্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া