সাতসকালে চলল গুলি। গুলিবিদ্ধ হলেন বিজেপি নেতা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগরে (Gangasagar Shootout)। তিনি ওই এলাকার সক্রিয় বিজেপি কর্মী বলেই পরিচিত। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ঘটনার জন্য শাসকদল তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে গেরুয়া শিবির। যদিও অভিযোগ মানতে চায়নি তৃণমূল। তাঁদের দাবি, পুরনো শক্রুতার জেরে এই হামলা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:
সাগরে আক্রান্ত ওই বিজেপি নেতার নাম ত্রিলোকেশ ঢালি। তিনি মথুরাপুর সাংগঠনিক জেলার প্রাক্তন আহ্বায়তক। জানা গিয়েছে, এদিন সকালে তিনি দলেরই একটি অনুষ্ঠানে যোগ দিতে বাইক চালিয়ে যাচ্ছিলেন। সকাল আটটা নাগাদ গঙ্গাসাগর বাসস্ট্যান্ড ও শ্রীধাম বাসস্ট্যান্ডের মধ্যবর্তী এলাকায় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়! ত্রিলোকেশ ঢালি যাওয়ার সময় মোটরবাইক করে দুই দুষ্কৃতী গিয়ে তাঁর পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে লক্ষ্য করে চালানো হয় গুলি! রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন ওই বিজেপি নেতা। দ্রুত এলাকা থেকে পালায় দুষ্কৃতীরা।
ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে যান স্থানীয়রা। ওই বিজেপি নেতাকে উদ্ধার করে দ্রুত সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি আপাতত ভর্তি রয়েছেন। শারীরিক অবস্থা গুরুতর বলে খবর। ঘটনা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পথে নেমে বিক্ষোভ শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকরা। সাগর এলাকায় রাস্তা অবরোধ শুরু হয়।

ঘটনাস্থলে যায় গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ। কিন্তু কেন এমন ঘটনা ঘটল? বিজেপির একাংশের দাবি, ত্রিলোকেশ ঢালির এলাকায় পরিচিত মুখ। দলের কাজে থাকেন তিনি। তৃণমূল কংগ্রেস এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। যদিও শাসক দলের দাবি, কোনওভাবেই এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয়। নাম জড়ানোর চেষ্টা চলছে। পুরনো কোনও শত্রুতার জেরে এই হামলা বলে পালটা দাবি তৃণমূলের। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘শুধরে যাও, নাহলে…’, নাম না করে রাষ্ট্রসংঘে ফের ‘সন্ত্রাসী’ পাকিস্তানকে তুলোধোনা জয়শংকরের
-
পুরভোটের আগে ফের সাংগঠনিক রদবদল বঙ্গ বিজেপিতে, বড় দায়িত্বে সজল
-
ভিনিসিয়াস-নুনেজদের স্বাগত জানাতে সেজে উঠছে যুবভারতী
-
রাষ্ট্রসংঘে মহানাটক! ইরানের দূতকে রহস্যময় উপহার দিতে গেলেন ইজরায়েলের প্রতিনিধি, তারপর…
-
২৪ দিনে ৫৫ নবজাতকের মৃত্যু! বিতর্কে কী বলছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল?