সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ উঠেছিল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে৷ ঘটনায় ক্ষুব্ধ ছিলেন টিপু সুলতান মসজিদের শাহী ইমাম নুর রহমান বরকতি৷ কড়া প্রতিক্রিয়া দেন তিনি৷ এবার সে প্রসঙ্গে মুখ খুলল বিজেপি৷ বেশি বাড়াবাড়ি করলে ইমামকে পাকিস্তানে পাঠানোরও হুমকি দেওয়া হয়৷
দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির কড়া ভাষায় সমালোচনা করেছিলেন ইমাম৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ করেন তিনি৷ কিন্তু যে ভাষায় তিনি সমালোচনা করেন বিজেপির তাতে ক্ষিপ্ত রাজ্য বিজেপির একাংশ৷ আর তারপরই ইমামের প্রতি বিজেপির এই হুমকি৷ বিজেপির অভিযোগ, ইমাম যেভাবে কথা বলছেন তাতে হয়তো তিনি এদেশকে পাকিস্তান বা বাংলাদেশ ভেবে ফেলেছেন৷ আর তারপরই তাদের দাবি, প্রয়োজন হলে ইমামকে পাকিস্তানেও পাঠানো হতে পারে৷
দিল্লিতে মুখ্যমন্ত্রীর ধরনা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যেই শোরগোল পড়েছিল৷ শাসকদলের পক্ষ থেকে তার কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছিল৷ এমনকী বাংলার রাজনীতির মান নিয়েও নানা প্রশ্ন উঠেছিল৷ যদিও মঙ্গলবার বিধানসভায় এ ব্যাপারে দুঃখপ্রকাশ করেন দিলীপবাবু৷ জানিয়ে দেন ঘটনার প্রেক্ষিতে তিনি মন্তব্য করেছিলেন, মুখ্যমন্ত্রীকে অপমান করা তাঁর উদ্দেশ্য ছিল না৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১